হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হাতছাড়া হওয়ার শঙ্কায় ইসরাইলিরা

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ইসরাইলে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো একসময়ের অটুট মার্কিন- ইসরাইল সম্পর্ক নিয়েই খুবই উদ্বিগ্ন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে শান্তিচুক্তির প্রচেষ্টাকে অনেক ইসরাইলি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন এবং এর পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বারংবার প্রকাশ্য অসন্তোষের পর ইসরাইলে প্রশ্ন উঠেছে—ওয়াশিংটন কি আগের মতোই নিরঙ্কুশভাবে তেল আবিবের পাশে থাকবে? বিশেষত ট্রাম্পকে কি আর ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু হিসেবে দেখা হবে?

২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত নিউইয়র্কে ইসরাইলের কনসাল জেনারেল এবং বর্তমানে তেল আবিবের উপ-মেয়র আসাফ জামির বলেন, যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী মনোভাব এখন আর প্রান্তিক নয়, বরং মূলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছে। তিনি বলেন, ইসরাইলবিরোধীতাকে ক্রমেই বেশির মার্কিনিরা গ্রহণ করছেন। এটি স্পষ্ট হয়ে উঠেছে

নিউ ইয়র্ক সিটির মঙ্গলবারের নির্বাচনের ফলাফলে। যেখানে ইসরাইলের কট্টর সমালোচক মেয়র জোহরান মামদানির সমর্থিত তিনজন ফিলিস্তিনপন্থী প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডেমোক্র্যাটিক কংগ্রেসীয় প্রাইমারিতে মধ্যপন্থীদের পরাজিত করেছেন। যেখানে বিজয়ী ব্র্যাড ল্যান্ডার ও ক্লেয়ার ভালদেজ গাজায় গণহত্যার জন্য ইসরাইল কে অভিযুক্ত করেন, এছাড়া দারিয়ালিজা আভিলা শেভালিয়ার ইসরাইলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং দেশটিকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবে অবহিত করেন-তারা যেন একটি ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিন্দুগুলোকে একত্র করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি ক্রমবর্ধমান সমালোচনা ও বৈরী মনোভাবের স্পষ্ট ইঙ্গিত তুলে ধরছে।

জামির বলেন, ‘আমি ঘুম থেকে উঠে শুনছি যে আমরা ‘গণহত্যাকারী’ এবং ‘বর্ণবাদী’।’

বিশ্লেষকদের মতে, ইসরাইল হয়তো আর বেশিদিন ওয়াশিংটনের দৃঢ় সমর্থনের ওপর নির্ভর করতে পারবে না। পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যেখানে যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক সহায়তা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইলপন্থী ভেটো কিংবা ইসরাইল-সমর্থিত দাতব্য সংস্থাগুলোর কর-সুবিধার মতো দীর্ঘদিনের সমর্থনও প্রশ্নের মুখে পড়তে পারে।

ইসরাইলে এখনও কেউই চীন বা রাশিয়ার দিকে ঝুঁকে পড়ার কথা বলছেন না। তবে যারা মার্কিন-ইসরাইল সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন তাদের মতে, এই টানাপোড়েন ইসরাইলের জন্য দ্রুতই উদ্বেগজনক হয়ে উঠছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানিয়েল কার্টজার বলেন, ‘আমরা একটি খাদের দিকে এগোচ্ছি।’

নিউইয়র্ক-ভিত্তিক গবেষণা সংস্থা ইসরাইল পলিসি ফোরামের বিশ্লেষক মাইকেল কপলো বলেন, “আমি যদি ইসরাইলি হতাম, তাহলে কংগ্রেসের এমন তিন-চারজন সদস্যকে নিয়ে অগত্যা উদ্বিগ্ন হতাম না বিশেষত যারা চরম বামপন্থী।

তবে ইসরাইলের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ডেমোক্রেটিক পার্টির মধ্যে ইসরাইলবিরোধী অবস্থান এখন একটি প্রধান বৈদেশিক নীতির ইস্যুতে পরিণত হয়েছে। তার মতে, এটি আর প্রান্তিক কোনো মত নয়; বরং নির্বাচনী প্রচারণার কেন্দ্রীয় আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

গাজায় দীর্ঘ যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে ইসরাইলের জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজের এক জরিপে প্রথমবারের মতো দেখা গেছে, মার্কিনদের সহানুভূতি ইসরাইলের চেয়ে ফিলিস্তিনিদের প্রতি বেশি। এছাড়া পিউ রিসার্চের এক জরিপে ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা প্রকাশ করেছেন, যা ২০২২ সালে ছিল ৪২ শতাংশ।

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্রেটিক—উভয় শিবিরেই এখন প্রশ্ন উঠছে, ইসরাইলকে আগের মতো নিঃশর্ত সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।

যদিও ট্রাম্প প্রশাসন এখনো ইসরাইলকে বিপুল সামরিক সহায়তা, অস্ত্র বিক্রি এবং কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে, তবু ইরানের সঙ্গে আলোচনার কারণে ওয়াশিংটন ইতোমধ্যে লেবাননে ইসরাইলের সামরিক পদক্ষেপে কিছুটা সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের আগে ইসরাইলের রাজনীতিতেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। তার ভাষায়, ‘ইসরাইল প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক নয়, বরং নেতিবাচক সম্পদে পরিণত হয়েছে। এটি একটি বিপর্যয়।’

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১,৪৩০

ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫১ হাজার নিখোঁজ, ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত কেন, প্রশ্ন মার্কিন বিচারকের

নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট প্রকাশ করলেন ট্রাম্প

ভারতে হাজার বছরের ঐতিহ্যবাহী মসজিদসহ যেসব স্থাপনা ধ্বংস করেছে মোদি সরকার

ইরান যুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধাভোগী কারা

ইরান-লেবানন ও পশ্চিম তীরে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

ফিলিস্তিনপন্থিদের বিজয়ে স্পষ্ট ইসরাইলের সঙ্গে ডেমোক্র্যাটদের দূরত্ব

যুক্তরাষ্ট্রে হাইতি ও সিরিয়ার অভিবাসীদের আইনি সুরক্ষা বাতিল