হোম > বিশ্ব > আমেরিকা

অভিবাসন নীতিতে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

রয়টার্স/ইপসোস জরিপ

আমার দেশ অনলাইন

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি মার্কিন জনগণের সমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স ও ইপসোসের নতুন জনমত জরিপে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পুরুষদের মধ্যে তার জনপ্রিয়তা কমছে।

গত সোমবার শেষ হওয়া চার দিনের জরিপে অংশ নেওয়া মাত্র ⁠৩৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, ট্রাম্প অভিবাসন বিষয়ে ভালো কাজ করছেন। এরআগে জানুয়ারিতে রয়টার্স/ইপসোস জরিপে এই হার ছিল ৩৯ শতাংশ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক মাসে জনপ্রিয়তার হার ৫০ শতাংশ পর্যন্ত উঠেছিল।

ট্রাম্প ২০২৪ সালে নির্বাচনী প্রচারের সময় অভিবাসীদের বিতাড়নে কয়েক দশকের মধ্যে সবচেয়ে অভিযান শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পরপরই অভিবাসন বিরোধী ব্যাপক অভিযানের নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে মুখোশধারী এজেন্টদের অভিবাসনবিরোধী তৎপরতার দৃশ্য দেখাটা এক সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিক্ষোভকারী ও মানবাধিকার কর্মীদের সঙ্গে অভিবাসন কর্মকর্তাদের সংঘর্ষের ঘটনাও ঘটছে।

রয়টার্স/ইপসোসের সবশেষ জরিপে দেখা যায়, গত বছরের শেষের দিকের তুলনায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে পুরুষদের মধ্যে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ে পুরুষ ভোটাররা বড় ভূমিকা পালন করেছিলেন এবং ২০২৫ সালজুড়ে তাদের মধ্যে ট্রাম্পের অভিবাসননীতির জনপ্রিয়তা ৫০ শতাংশের কাছাকাছি ছিল। তবে সবশেষ রয়টার্স/ইপসোস জরিপ জরিপে দেখা যায় ৪১ শতাংশ পুরুষ এই ইস্যুতে তাকে সমর্থন করেছেন। নারীদের মধ্যে ট্রাম্পের অভিবাসননীতির সমর্থন গত বছরের প্রায় ৪০ শতাংশ থেকে কমে বর্তমানে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।

আরএ

দৌলতখানের বাংলাবাজারে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩