হোম > বিশ্ব > এশিয়া

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সপ্তাহের শেষে সংঘটিত ওই ঘটনায় আরও বহু মানুষ আহত হন।

বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত একজনের খোঁজ মেলেনি। স্থানীয় উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় ৬৫০ ঘনমিটার ধারণক্ষমতার একটি পানি ও বাষ্প ট্যাংক থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের পর অন্তত ৮৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার ভেঙে পড়া ছাদ, ধ্বংসস্তূপ এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ যান মোতায়েন করা হয়। আরেকটি ভিডিওতে বিস্ফোরণের সময় একটি বড় বস্তু আকাশে ছিটকে যেতে দেখা যায়। ধ্বংসস্তূপের মধ্যে একটি বড় নলাকৃতির ধাতব অংশ পড়ে থাকতে দেখা গেছে, যা কারখানার অংশ বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে বসবাসকারী লোকজন জানান, বিস্ফোরণের তীব্রতায় তাদের বাড়িঘর কেঁপে ওঠে এবং জানালার কাচ ভেঙে যায়।

উল্লেখ্য, চীনে অতীতেও একাধিক ভয়াবহ শিল্প দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত জুনে মধ্য চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৯ জন নিহত ও ২৬ জন আহত হন। এর আগে ২০১৫ সালে বন্দর নগরী তিয়ানজিনে রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

এসআর

সাবেক প্রধানমন্ত্রী মাহাথীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন আনোয়ার ইব্রাহীম

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১

হরমুজ ইস্যুর মধ্যেই মালাক্কা প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা সিঙ্গাপুর-ইন্দোনেশিয়ার

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ২৫

মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর খুন করল হিন্দু যুবকরা, উত্তাল পশ্চিমবঙ্গ

মাস্কের স্পেসএক্স রকেটে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠাচ্ছে কোরিয়া

মোদির সম্মাননা পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

থাইল্যান্ডে মিলল প্রায় ২ হাজার বছরের পুরোনো ভারতীয় আংটি

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার