হোম > বিশ্ব > এশিয়া

একসঙ্গে চারটি ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে ইরান

স্পিকারেরর দাবি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র বর্তমানে একই সঙ্গে চারটি ফ্রন্টে শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। রোববার সংসদে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বাধীন শত্রু শক্তির বিরুদ্ধে ইরান অর্থনৈতিক, জ্ঞানমূলক, সামরিক এবং সন্ত্রাসবিরোধী ক্ষেত্রগুলোতে একযোগে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইরানের আধা-সরকারি সংবাদ মাধ্যম তাসনিম এ তথ্য জানিয়েছে।

কালিবাফ বলেন, অর্থনৈতিক, জ্ঞানমূলক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ বহু বছর ধরেই ইরানের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এসব যুদ্ধ আরো জটিল রূপ নিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, সামরিক ক্ষেত্রে শত্রুরা ইতোমধ্যেই পরাজিত হয়েছে। সেই ব্যর্থতার কারণেই যুক্তরাষ্ট্র এখন দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি, জনগণের বৈধ দাবিকে উস্কে দেয়া এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী যুদ্ধ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।

সংসদ স্পিকার সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে এই দায়েশ-ধাঁচের তৎপরতার কোড নাম হলো ‘সন্ত্রাসী যুদ্ধ’, যার মূল উদ্দেশ্য দেশটির ক্ষতি করা। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট হুমকির সমালোচনা করে কালিবাফ বলেন, ইরানি জনগণ সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ানোর এবং তাদের নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ৯ জানুয়ারি ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি বলেন, কিছু ভণ্ড গোষ্ঠী তেহরানসহ বিভিন্ন শহরে নাশকতা চালিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের হাতে এক হাজারের বেশি ইরানির রক্ত লেগে আছে এবং জুন ২০২৫-এর ১২ দিনের যুদ্ধে তার নির্দেশেই হামলা চালানো হয়েছিল।

খামেনি কড়া ভাষায় বলেন, শত সহস্র মানুষের ত্যাগে প্রতিষ্ঠিত ইসলামিক প্রজাতন্ত্র কখনোই বাইরের শক্তির দাসত্ব মেনে নেবে না। তিনি ইরানের যুব সমাজকে ঐক্য ও প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, একটি ঐক্যবদ্ধ জাতি সব শত্রুকে পরাস্ত করতে সক্ষম হবে।

এবার আফগানিস্তানের রাজধানীতে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ

পাক-আফগান সংঘাত চরমে, ১৩৩ জন নিহতের দাবি

টানা দশম বছরে জাপানে জন্মহার হ্রাস

নেপালে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে র‌্যাপার-মেয়র

তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা জাপানের, চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৬

দুই মেয়াদে প্রধানমন্ত্রীত্ব সীমিত করতে মালয়েশিয়ায় নতুন আইন

নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৭

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৮০

ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া