হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হানের ২৩ বছরের কারাদণ্ড

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সুকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারি করতে সহায়তার জন্য তাকে এ সাজা দেওয়া হয়। সিউল সেন্ট্রাল জেলা আদালতের বিচারক লি জিন-গোয়ান বলেন, অভিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব ও কর্তব্যের চূড়ান্ত অবহেলা করেছেন। খবর আল জাজিরার।

বিচারক বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে সামরিক শাসন জারি করতে সহায়তা এবং বৈধ মন্ত্রিসভার বৈঠক আয়োজনে ব্যর্থতার জন্য হানকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

৭৬ বছর বয়সি এই সাবেক প্রধানমন্ত্রীকে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে কারাগারে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারক লি উল্লেখ করেন, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সামরিক আইন জারি করার উদ্দেশ্য ছিল ‘সংবিধানিক শৃঙ্খলা নস্যাৎ করা’ এবং এটি বিদ্রোহের সমতুল্য।

বিচারক আরো বলেন, ‘বিবাদীর কর্মকাণ্ডের ফলে দক্ষিণ কোরিয়া অন্ধকার অতীতে ফিরে যাওয়ার ঝুঁকিতে ছিল, যে সময়টাতে জনগণের মৌলিক অধিকার এবং উদার গণতান্ত্রিক ব্যবস্থা লঙ্ঘিত হয়েছিল।

তবে হান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং জোর দিয়ে বলেছেন, তিনি কখনো সামরিক আইন ঘোষণাকে সমর্থন বা সাহায্য করেননি।

আরএ

সৌরবিদ্যুৎ উৎপাদনের চাপে শ্রীলঙ্কার জাতীয় গ্রিডে বিপর্যয়

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ার কারণে সিঙ্গাপুরে ফ্লাইট বাতিল করল মালয়েশিয়া

ভূমিকম্পের সতর্কবার্তা দ্রুত পৌঁছাতে নতুন উদ্যোগ ইন্দোনেশিয়ায়

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মিয়ানমারে রাস্তা থেকে তরুণদের ধরে নিয়ে সেনাবাহিনীতে ভর্তি

নেপালে পাঁচ জেলায় সতর্কতা জারি, গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার নির্দেশ