হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভূমিধসে সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ৮২ জন। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি একথা জানিয়েছেন।

জাভা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে ভূমিধসে এই ঘটনা ঘটেছে।

মুহারি জানান, ‘নিখোঁজদের সংখ্যা বেশি। অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টাকে আরো জোরদার করার চেষ্টা করা হচ্ছে।’

এরআগে শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাতসহ বৈরি আবহাওয়ার সতর্কতা জারি করেছিল দেশটির আবহাওয়া বিভাগ।

গত মাসে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা এবং আচেহ প্রদেশে মারাত্মক ভূমিধস এবং বন্যায় এক হাজার ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

সূত্র: আল জাজিরা/রয়টার্স

আরএ

তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি

গণতান্ত্রিক দেশগুলোও ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ

ভূমি দখলকে হালকাভাবে নেওয়া যাবে না: আনোয়ার ইব্রাহিম

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে ফের বিমান হামলা, নিহত ৮

ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগ, গ্রেপ্তার ১২

রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি গড়ছে আরাকান আর্মি

মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন দেড় হাজার নাগরিক

আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপে নেমে ৫ বছরের শিশুকে বাঁচাল ১১ বছরের ওমর

এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫