হোম > বিশ্ব > এশিয়া

পার্লামেন্ট ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

পার্লামেন্ট ভেঙে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। শুক্রবার জাপানের পার্লামেন্টের স্পিকার একটি চিঠি পাঠ করে আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ ভেঙে দেন। আগামী ৮ ফ্রেব্রুয়ারি আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগেই পার্লামেন্ট ভেঙে দিলেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি।

এর আগে আগাম নির্বাচনের ডাক দেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন তাকাইচি। সরকারের বিভিন্ন পরিকল্পনা ও ব্যয়ের বিষয়ে ভোটারদের সমর্থন পাওয়ার উদ্দেশ্য সামনে রেখেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

আগাম নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের সব কটিতে ভোট হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তাকাইচির জন্য প্রথম বড় কোনো নির্বাচনি পরীক্ষা। বর্তমানে জাপানের জনগণের মধ্যে তার যে জনপ্রিয়তা রয়েছে, সেটি কাজে লাগিয়ে তিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে নিজের অবস্থান আরও শক্ত করতে চান।

এ নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে, দেশটির মানুষ সরকারের খরচ বৃদ্ধির পরিকল্পনাকে কীভাবে দেখছে।

অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তাকাইচি।

আরএ

দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের

কীভাবে শূন্য থেকে সমৃদ্ধির শিখরে ছোট্ট সিঙ্গাপুর

মাহাথির নাকি আনোয়ার—মালয়েশিয়ার উন্নয়নে কে এগিয়ে

নতুন নকশার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে খুশি মালয়েশিয়ার নারীরা, মাতৃত্বকালীন ছুটির পরও মিলবে আর্থিক সহায়তা

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

মধ্যপ্রাচ্য ক্ষমতাধরদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হওয়া উচিত নয়: জিনপিং

ভারত সীমান্ত ঘেঁষে এক দিনে ১০৮টি বৌদ্ধ প্যাগোডা নির্মাণ করল ভুটান

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার

দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় মৃত্যু ৩ হাজার ৫৬০