হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) তালেবান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, কাবুলের শার-ই-নাও এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি বিদেশিদের আবাসস্থল হিসেবে পরিচিত এবং রাজধানীর তুলনামূলক নিরাপদ অঞ্চলগুলোর একটি বলে বিবেচিত।

তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রাথমিকভাবে হতাহতদের তথ্য পাওয়া গেছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে, কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিও ‘ইমার্জেন্সি’ এক বিবৃতিতে জানায়, সোমবার বিকেলে শার-ই-নাও এলাকায় তাদের হাসপাতালের কাছেই বিস্ফোরণ ঘটে। এরপর সেখান থেকে অন্তত ২০ জনকে কাবুলের ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে আনা হয়। তাদের মধ্যে সাতজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে, বিশেষ করে কাবুলে, বিস্ফোরণের ঘটনা তুলনামূলকভাবে কমেছে। তবে দেশটিতে ইসলামিক স্টেট (আইএস)–সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো এখনও সক্রিয় রয়েছে এবং মাঝে মাঝে হামলা চালাচ্ছে। চলতি ২০২৫ সালেও আফগানিস্তানে একাধিক আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।

এসআর

আ.লীগের বিরুদ্ধে নাশকতা মামলায় আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মী

যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, আটক ৬

সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

একদিনে হামের উপসর্গে আরো ৫ মৃত্যু

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত

৭ জানুয়ারি নয়, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক