হোম > বিশ্ব > এশিয়া

পাকিস্তানে অগ্নিকাণ্ড: এক দোকান থেকে ৩০ জনের লাশ উদ্ধার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে গুল প্লাজা শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। শপিং মলের একটি দোকান থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এতে মৃত বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরো অনেকে।

প্রথম ও দ্বিতীয় তলায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার পর উদ্ধারকারী দলগুলো মেজানিন ফ্লোরে অভিযান শুরু করলে এই লাশগুলো উদ্ধার করা হয়। ডিআইজি (সাউথ) সৈয়দ আসাদ রাজা জানান, মেজানিন ফ্লোরের একটি মাত্র ক্রোকারিজ দোকানের ভেতরেই ৩০টি লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর ডিআইজি (সাউথ) সেগুলো সিভিল হাসপাতালে পাঠানোর জন্য একটি বিশেষ দল গঠন করেন।

গত ১৭ জানুয়ারি শনিবার আগুন লাগে করাচির অন্যতম বড় শপিং কমপ্লেক্স গুল প্লাজায়। প্লাজার বেসমেন্টে প্রথমে আগুন লাগে, তারপর অবিশ্বাস্য দ্রুতগতিতে পুরো শপিং কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেই আগুনের মাত্রা এত বেশি ছিল যে ফায়ার সার্ভিস কর্মীদের ২৪ ঘণ্টা সময় লেগেছে তা নিয়ন্ত্রণে আনতে।

সমন্বিত অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করল উত্তর কোরিয়া

জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে সিরিয়াজুড়ে বিক্ষোভ

ইরান যুদ্ধ নিয়ে বিভাজন প্রকাশ্যে, ফিলিস্তিন প্রসঙ্গে স্পষ্ট ঐকমত্য

হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়ায় ঝুঁকিতে ভারতের অর্থনীতি

সীমান্ত ইস্যুতে মতপার্থক্য চীন-ভারতের

ইন্দোনেশিয়ায় ইসরাইলি কোম্পানির তৎপরতা বৃদ্ধির কারণ কী

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনই ইরান যুদ্ধের মূল কারণ: আনোয়ার ইব্রাহিম

পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল তৃণমূল, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার চক্রান্ত মানবেন না ব্রিকস নেতারা

মধ্যপ্রাচ্য যুদ্ধে লাগাম টানার আহ্বান ব্রিকসের, একতরফা নিষেধাজ্ঞার প্রতিবাদ