হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজ ৩২

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। বুধবারও নিখোঁজ আরও বহু মানুষের খোঁজে উদ্ধার অভিযান চলছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

কমপাস টিভির প্রতিবেদনে বলা হয়, বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলে ভারী উদ্ধারযন্ত্র ও ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করা হচ্ছে।

এর আগে বুধবার সকালে কর্তৃপক্ষ জানায়, নিখোঁজের সংখ্যা ৩২ জনই রয়েছে। তখন পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৪৮ জন—রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারার বরাতে এ তথ্য জানানো হয়।

দুর্যোগে অন্তত ৬৮৫ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে সোমবার ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফ মুহাম্মদ আলী জানান, ওই এলাকায় একটি প্রশিক্ষণ অনুশীলনের সময় ভূমিধসে ২৩ জন সেনা সদস্য মাটিচাপা পড়েন। তাদের মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ১৯ জন এখনও নিখোঁজ।

শনিবার পশ্চিম বান্দুং রিজেন্সির একটি গ্রামে ভূমিধসটি আঘাত হানে। এতে কাদা ও ধ্বংসস্তূপের নিচে বহু বাড়িঘর চাপা পড়ে যায়।

দুর্গম ভূপ্রকৃতি ও কঠিন পরিবেশের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা এখনও চলছে।

তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি

গণতান্ত্রিক দেশগুলোও ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ

ভূমি দখলকে হালকাভাবে নেওয়া যাবে না: আনোয়ার ইব্রাহিম

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে ফের বিমান হামলা, নিহত ৮

ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগ, গ্রেপ্তার ১২

রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি গড়ছে আরাকান আর্মি

মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন দেড় হাজার নাগরিক

আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপে নেমে ৫ বছরের শিশুকে বাঁচাল ১১ বছরের ওমর

এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫