হোম > বিশ্ব > চীন

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে ‘প্রয়োজনীয় পদক্ষেপের’ হুঁশিয়ারি চীনের

আমার দেশ অনলাইন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান।

ইরান ও দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা বিভিন্ন পক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করায় এর তীব্র বিরোধিতা করেছে চীন। বেইজিং জানিয়েছে, এমন পদক্ষেপে নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের ‘একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা’ চীন কোনোভাবেই সমর্থন করে না। দেশের স্বার্থ সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

গত সোমবার নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে আর্থিক সম্পর্ক বজায় রাখা যেকোনো দেশকে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। তবে ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের কারণে সাম্প্রতিক সময়ে দুই দেশের তেল বাণিজ্যে কিছুটা প্রভাব পড়েছে।

লিন জিয়ান আরো বলেন, চীন ও ইরানের মধ্যে সহযোগিতা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হচ্ছে। তাই দুই দেশের স্বাভাবিক বাণিজ্য ও সহযোগিতায় বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা উচিত নয়।

সূত্র: বিবিসি বাংলা

এআরবি

চীনে পারিবারিক মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে নেতৃত্বের সংকট, দায়িত্ব নিতে অনাগ্রহী উত্তরসূরিরা

লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটিতে ৮ যুদ্ধবিমান

সমুদ্রে চীনের গোপন সামরিক ঘাঁটিতে নতুন চমক

ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

ফিলিস্তিনিরাই তাদের নিজেদের দেশ পরিচালনা করবে: চীন

সেনাবাহিনীর সক্ষমতা বাড়িয়ে শক্তিশালী হচ্ছে চীন

সাগরের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনের নতুন সাফল্য

চীনে তাইওয়ানের শ্রমমন্ত্রীর সফর, দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত কি না

চীনে সীমাবদ্ধ হয়ে পড়ছে মি টু আন্দোলন, প্রকাশ্য তৎপরতা কমছে নারীবাদীদের

রোবট খাতে বিনিয়োগে শীর্ষে চীন, এগিয়ে যাচ্ছে একটি মুসলিম দেশ