হোম > বিশ্ব > চীন

জিনপিং-ট্রাম্প বৈঠককে ‘মাইলফলক’ বলছে চীন

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: আল-জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরের মাধ্যমে দুই দেশের শীর্ষ নেতা একগুচ্ছ ‘নতুন সাধারণ বোঝাপড়ায়’ পৌঁছেছেন বলে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প ‘কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক চীন-মার্কিন সম্পর্ক’ গড়ার একটি নতুন রূপকল্পে সম্মত হয়েছেন। এই লক্ষ্য আগামী তিন বছর ও তার পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্ককে পরিচালিত করবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, দুই প্রেসিডেন্টের মধ্যকার আলাপচারিতা পারস্পরিক সমঝোতা বাড়িয়েছে, বিশ্বাস গভীর করেছে এবং ব্যবহারিক সহযোগিতাকে এগিয়ে নিয়েছে। এই শীর্ষ সম্মেলন বর্তমান বিশ্বে অত্যন্ত প্রয়োজনীয় স্থিতিশীলতা ও নিশ্চয়তা সঞ্চার করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে এবং একে অপরের উদ্বেগগুলো ‘যথাযথভাবে’ মোকাবিলা করতে দুই দেশই একমত পোষণ করেছে।

ব্রিজ নয় যেন মৃত্যুর ফাঁদ, ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ

বছরজুড়ে রাসূলের সীরাত চর্চা ও জীবনাদর্শ অনুসরণের তাগিদ জামায়াত আমিরের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল