হোম > বিশ্ব > চীন

ইরান যুদ্ধে আমেরিকার ক্ষতিই চীনের জন্য বড় জয়

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: আল-জাজিরা

ইরান যুদ্ধে জড়িয়ে মার্কিন সামরিক শক্তির যে ক্ষয় হচ্ছে, তা চীনের জন্য একটি ‘বড় জয়’ হিসেবে দেখা দিচ্ছে।

মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাটানকা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।

ভাটানকার মতে, ট্রাম্প-শি জিনপিং সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে তাইওয়ান ইস্যু না থাকলেও একে উপেক্ষা করা অসম্ভব।

তিনি বলেন, ‘তাইওয়ান ইস্যুটি আলোচনার টেবিলে স্পষ্টভাবে উপস্থিত।’

ওয়াশিংটনের অভ্যন্তরীণ আলোচনার প্রসঙ্গ টেনে ভাটানকা বলেন, অনেকের মনেই প্রশ্ন জেগেছে যেখানে দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ হচ্ছে চীনের সঙ্গে তাইওয়ান নিয়ে সম্ভাব্য সংঘাত, সেখানে ট্রাম্প কেন ইরানের ওপর এত মনোযোগ দিচ্ছেন?

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র কেন এই যুদ্ধে (ইরান যুদ্ধ) এত রক্ত ও অর্থ ব্যয় করছে এবং নিজেদের সামরিক ভাণ্ডার শূন্য করছে? ইরানের সাথে এই সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানকে শক্তিশালী করছে না, বরং দুর্বল করছে।’

ভাটানকার মতে, তাইওয়ান নিয়ে কোনো সংঘাত এই মুহূর্তে আসন্ন নয়। তবে ইরান যুদ্ধের ফলে আমেরিকা নিজেকে যেভাবে দুর্বল করছে, বেইজিং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বেইজিংয়ের জন্য এটি একটি বড় কৌশলগত জয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এএম

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সূচি প্রকাশ

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকাই চলচ্চিত্রের ৫৮ গুণীজন ও ৩ সিনেমা হলকে সম্মাননা

পদ্মা ব্যাংকের সাবেক ৮ কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক পদে আবদুর রহমান খানকে চুক্তিভিত্তিক নিয়োগ

এনএসআইয়ের পরিচালক পদে ৩ কর্মকর্তাকে পদায়ন

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না: গণপূর্ত মন্ত্রী

‘সব ধর্ম ও মতের মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করার চেষ্টা থাকবে’

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

অলিম্পিক চ্যাম্পিয়নের সঙ্গে রোবটের টেবিল টেনিস লড়াই