হোম > বিশ্ব > চীন

তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কঠোর বার্তা দিল চীন

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: বিবিসি

বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের সময় চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ‘তাইওয়ান প্রশ্ন’কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অভিহিত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।

বৈঠকে শি জিনপিং স্পষ্টভাবে বলেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে মোকাবিলা করা হলে চীন ও যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে পারবে। অন্যথায়, উভয় দেশই বড় ধরনের সংঘর্ষ ও সংঘাতের মুখে পড়তে পারে, যা পুরো দ্বিপক্ষীয় সম্পর্ককে চরম ঝুঁকির মুখে ঠেলে দেবে।

শি জিনপিং দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালির শান্তি এ দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক, ঠিক যেমন ‘আগুন ও পানি’ কখনো একত্রে থাকতে পারে না।

বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের পক্ষ থেকে এ ধরনের কঠোর বার্তা দুই দেশের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করা চীন বারবারই যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা ও কূটনৈতিক নীতি নিয়ে সতর্ক করে আসছে। এ বৈঠকের মাধ্যমে শি জিনপিং ট্রাম্পকে বুঝিয়ে দিতে চেয়েছেন, তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের অবস্থানে কোনো নমনীয়তা নেই।

সূত্র: আলজাজিরা

এএম

রহস্য অনুসন্ধানে নতুন দিগন্ত খুলবে ‘নিউক্লিয়ার ক্লক’

চীনে পারিবারিক মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে নেতৃত্বের সংকট, দায়িত্ব নিতে অনাগ্রহী উত্তরসূরিরা

লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটিতে ৮ যুদ্ধবিমান

সমুদ্রে চীনের গোপন সামরিক ঘাঁটিতে নতুন চমক

ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

ফিলিস্তিনিরাই তাদের নিজেদের দেশ পরিচালনা করবে: চীন

সেনাবাহিনীর সক্ষমতা বাড়িয়ে শক্তিশালী হচ্ছে চীন

সাগরের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনের নতুন সাফল্য

চীনে তাইওয়ানের শ্রমমন্ত্রীর সফর, দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত কি না

চীনে সীমাবদ্ধ হয়ে পড়ছে মি টু আন্দোলন, প্রকাশ্য তৎপরতা কমছে নারীবাদীদের