হোম > বিশ্ব > ইউরোপ

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি ‘পুরোপুরি ভুল’ কাজ

ব্রিটিশ প্রধানমন্ত্রী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নেওয়ার চেষ্টার বিরোধিতাকারী দেশগুলোর ওপর বাড়িত শুল্ক আরোপের যে পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তা পুরোপুরি ভুল। এসব দেশের মধ্যে যুক্তরাজ্যও রয়েছে।

স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যত কী হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের রয়েছে।

তবে এর জবাবে পাল্টা শুল্ক আরোপ করার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, একটি বাণিজ্যযুদ্ধ কোনো পক্ষই চায় না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড দরকার। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনার কথাও জানিয়েছে হোয়াইট হাউজ।

গত শনিবার ট্রাম্প বলেছেন, তার ওই পরিকল্পনার বিরোধিতাকারী দেশ যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন, যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। আগামী ১ জুন নাগাদ এটি ২৫ শতাংশে বাড়তে পারে।

এদিকে নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিতে ট্র্যাম্প লিখেছেন, যেহেতু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, তাই শুধু শান্তির কথা ভেবে কাজ করার তার কোনো বাধ্যবাধকতা নেই। সূত্র: বিবিসি বাংলা

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

জার্মানিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, ইসরাইলের সতর্কবার্তা

শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ

ইরানের হুমকিতেও ইউরোপে মার্কিন সামরিক কার্যক্রম অব্যাহত: রুবিও

ট্রাম্প প্রশাসনের চাপে ভুয়া তথ্যবিরোধী সম্মেলন থেকে সরে গেল ইইউ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রতিবাদে উত্তাল কলম্বিয়া

এএফডি প্রার্থী স্পিকার নির্বাচিত, উদ্বিগ্ন জার্মান চ্যান্সেলর মের্জ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আকাশযানে বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ