হোম > বিশ্ব > ইউরোপ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক সপ্তাহে যুক্তরাজ্যে ৯০০ অভিবাসী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: মিডল ইস্ট মনিটর

এক সপ্তাহে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন ৯০১ জন অভিবাসী। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১৪ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ১৪টি ছোট নৌকায় করে তারা যুক্তরাজ্যে পৌঁছান। খবর মিডল ইস্ট মনিটরের।

গত ৫ জানুয়ারি একটি ছোট নৌকায় ৩২ জন যুক্তরাজ্যে পৌঁছান, যা নতুন বছরের প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা।

এদিকে গত শনিবার পাঁচটি ছোট নৌকায় ৩১৭ জন ইংলিশ চ্যানেল পাড়ি দেন, যা ২০২৬ সালে এক দিনে সর্বোচ্চ।

২০২৫ সালে ছোট নৌকায় করে মোট ৪১ হাজার ৪৭২ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দেন, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৫০০০ বেশি। অবৈধ অভিবাসন রোধে যুক্তরাজ্য সরকারের নেওয়া পদক্ষেপ সত্ত্বেও ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার এই সংখ্যা বাড়ছে।

আরএ

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইউরোপে রাজনীতিতে অংশগ্রহণ বাড়ছে মুসলিমদের

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মতো মর্যাদা দেওয়ার প্রস্তাব

একীভূত আয়ারল্যান্ড প্রশ্নে রাজনৈতিক আলোচনায় নতুন মোড়

আয়ারল্যান্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিক্ষোভের মুখে ট্রাম্প

যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ক্যাথরিন কনলি

কিয়ার স্টারমারের আসনে লেবার পার্টির প্রার্থী মুসলিম নারী