হোম > বিশ্ব > ইউরোপ

নির্যাতনের অভিযোগে ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে ইতালিতে তদন্ত শুরু

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মীদের নির্যাতন, অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজসহ দেশটির ১৩ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন ইতালির সরকারি প্রসিকিউটররা।

শুক্রবার রোমের প্রসিকিউটর কার্যালয় জানায়, ২০২৫ ও ২০২৬ সালে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্যদের আটকের ঘটনায় এ তদন্ত চলছে। আটক ইতালীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছে। তদন্তের আওতায় আরো রয়েছেন ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির।

অভিযোগ অনুযায়ী, আটক কর্মীদের মারধর, হত্যার হুমকি এবং টিজার ও রাবার বুলেট দিয়ে নির্যাতন করা হয়েছে। অন্তত ১৫টি যৌন নিপীড়নের অভিযোগও উঠেছে, যার মধ্যে ধর্ষণের অভিযোগ রয়েছে।

২০২৬ সালের মে মাসে ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় প্রায় ৫০টি নৌযান থেকে প্রায় ৪৩০ জন ফ্লোটিলা কর্মীকে আটক করে। ফ্লোটিলার আয়োজকদের দাবি, গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরাইলি অবরোধ ভাঙাই তাদের লক্ষ্য।

ইতালির প্রসিকিউটররা জানান, ঘটনার তদন্তে প্রয়োজনীয় তথ্য চেয়ে ইসরাইলের কাছে বিচারিক সহায়তা চাওয়া হয়েছে। অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হতে পারে।

সূত্র: আল জাজিরা

আরএ

স্পেনের অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও লাটভিয়াগামী সাঁজোয়া যানে ইসরাইলি অস্ত্র

মেক্সিকোতে নিখোঁজ শিশুদের খুঁজতে এআইয়ের সহায়তা

আলবেনিয়ায় বিক্ষোভে সহিংসতা, পদত্যাগের দাবি প্রত্যাখ্যান প্রধানমন্ত্রীর

জার্মানির সব রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা, আটক ২৫

ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে: ইলন মাস্ক

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

ইসরাইলগামী ফ্লাইটে কাজ করতে পারবেন না ৩১ মুসলিমপ্রধান দেশের ক্রু

তুরস্ক থেকে আরো ১৫ সুপারসনিক প্রশিক্ষণ বিমান কিনতে চায় স্পেন

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, চাপে সরকার