হোম > বিশ্ব > ইউরোপ

প্রতিকূল জরিপের মধ্যেও জয়ের আশা স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, জনমত জরিপে প্রতিকূল ইঙ্গিত থাকলেও আগাম সাধারণ নির্বাচনে বামপন্থিরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে তিনি আত্মবিশ্বাসী। রোববারের নির্বাচন সামনে রেখে শুক্রবার প্রচার-প্রচারণার শেষ পর্যায়ে এ কথা বলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নতুন জনমত জরিপ প্রকাশের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনের আগে নতুন কোনো জরিপ প্রকাশ করা যাচ্ছে না। তবে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির নেতা সানচেজ দাবি করেছেন, তাদের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, তার দলই সবচেয়ে বেশি ভোট পাবে। এতে ছোট বামপন্থী দলগুলোর সমর্থন নিয়ে আবারও সরকার গঠন সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

রেডিও স্টেশন এসইআরকে দেওয়া সাক্ষাৎকারে সানচেজ বলেন, ‘আমাদের হারতে হবে, এমনটা আমি কল্পনাও করতে পারি না।’

তিনি আরো বলেন, বামপন্থী ভোটাররা বিপুলসংখ্যায় ভোট দিতে ক্রমেই সংগঠিত হচ্ছেন। আবাসন সংকটের মতো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের ভোটকেন্দ্রে উপস্থিতি জরুরি।

সানচেজের ভাষায়, ‘প্রগতিশীল স্পেন যখন জেগে ওঠে, তখন তাকে থামানো যায় না।’

তবে নির্বাচনের আগে প্রকাশিত প্রায় সব জনমত জরিপে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) ও উগ্র ডানপন্থী ভক্সের সম্ভাব্য জোট এগিয়ে ছিল। আট বছর ধরে ক্ষমতায় থাকা সানচেজকে সরকার থেকে সরাতে চায় এ দুই দল।

সূত্র: দ্য গার্ডিয়ান

খেলার মাঠের বেঞ্চে একা বসে থাকায় গুনতে হলো জরিমানা

স্পেনে নির্বাচনে ক্ষমতায় আসতে পারে উগ্র ডানপন্থিরা

স্পেনে উত্থান হচ্ছে কট্টর ডানপন্থিদের

লিবিয়ায় রুশ জাহাজে হামলার জবাবে পাল্টা আঘাতের ইঙ্গিত মস্কোর

সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে: এরদোয়ান

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল ব্রিটেন

ধর্মঘটে বন্ধ হওয়ার পথে বেলজিয়ামের সব বিমানবন্দর

‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রেড ক্রসের সতর্কতা

এবার লন্ডনে আছড়ে পড়তে যাচ্ছে ইউরোপের বিক্ষোভের ঢেউ

মেক্সিকোয় মাদক কারবারি নেতা গ্রেপ্তারের অভিযানে নিহত ১১