হোম > বিশ্ব > ইউরোপ

নেতানিয়াহু লন্ডন সফরে এলে ‘গণহত্যা’ আইন কার্যকর করা হবে

লন্ডনের মেয়র

আমার দেশ অনলাইন

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লন্ডনে স্বাগত নন। গাজায় ‘গণহত্যা’ সংঘটিত হয়েছে বলে তিনি বিশ্বাস করেন এবং এ জন্য নেতানিয়াহুকে দায়ী ও ‘গণহত্যার একজন অপরাধী’ হিসেবে অভিহিত করেন।

চ্যানেল ৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক খান বলেন, আমি বিশ্বাস করি, গাজায় একটি গণহত্যা সংঘটিত হয়েছে। নেতানিয়াহু এর জন্য দায়ী এবং তিনি গণহত্যার একজন অপরাধী। আমি মনে করি, তিনি আইন ভঙ্গ করেছেন এবং তার বিচার হওয়া উচিত। তাকে আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করতে হবে।

নেতানিয়াহুর সম্ভাব্য লন্ডন সফর প্রসঙ্গে লন্ডনের মেয়র বলেন, ভালো খবর হলো, নেতানিয়াহু লন্ডনে আসছেন না। যদি তিনি আসতেন, তাহলে জনমতের প্রবল প্রতিক্রিয়ার মুখে পড়তেন। তার লন্ডন সফরের কোনো তথ্য পেলে আমি প্রধানমন্ত্রীকে আইন কার্যকর করার জন্য অনুরোধ জানাব।

সাক্ষাৎকারের শেষদিকে সাদিক খান আরও বলেন, যারা গণহত্যা সংঘটিত করে, তাদের লন্ডনে স্বাগত জানানো হয় না।

সম্প্রতি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও নেতানিয়াহুকে নিয়ে একই ধরনের অবস্থান প্রকাশ করেছিলেন। তার পরপরই সাদিক খানের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

সূত্র: দ্য নিউ আরাব

এআরবি

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

ফ্রান্সের নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ভ্রমণকারীদের সতর্ক করল ইউরোপের একাধিক দেশ

ফ্রান্সে অস্থিরতার মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের পক্ষে ইইউ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন

পানির দাবিতে মেক্সিকোতে বিক্ষোভ, সহিংসতা