হোম > বিশ্ব > ইউরোপ

নিরাপত্তা শঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে সেনা সরাচ্ছে নরওয়ে

আমার দেশ অনলাইন

নিরাপত্তাজনিত কারণে মধ্যপ্রাচ্যে মোতায়েন প্রায় ৬০ জন সেনার একটি অংশকে নিজ দেশে ও অঞ্চলের অন্য দেশে সরিয়ে নিচ্ছে নরওয়ে। শুক্রবার নরওয়েজিয়ান সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না এলে, খুব খারাপ পরিণতি হবে। তিনি ১০ থেকে ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করেন। জবাবে তেহরান হুঁশিয়ারি দেয়, হামলা হলে অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে।

নরওয়ে কতজন সেনা সরানো হচ্ছে এবং কোন কোন স্থান থেকে তাদের প্রত্যাহার করা হচ্ছে—তা জানায়নি। নরওয়েজিয়ান জয়েন্ট হেডকোয়ার্টার্সের লেফটেন্যান্ট কর্নেল ভেগার্ড ফিনবার্গ রয়টার্সকে বলেন, এসব সেনা স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ ও অন্যান্য দায়িত্ব পালন করছিলেন।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে তাদের মূল দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না, তাই আমরা তাদের সরিয়ে নিচ্ছি। সাম্প্রতিক দিনে অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। নরওয়ের সেনারা ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে।

রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৩

রুশ হামলার পর ইউক্রেনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২৩

রাশিয়ায় যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ৭

আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’: জেলেনস্কি

রাশিয়া রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

৬৬ বছর আকাশে, এবার অবসরে বিশ্বের প্রবীণতম বিমানবালা

ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : ম্যাক্রোঁ