হোম > বিশ্ব > ইউরোপ

তীব্র গরমে বেলজিয়ামে ১৫ দিনে ২০০০ মানুষের মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চলতি গ্রীষ্মকালে ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের কারণে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত মাত্র ১৫ দিনে বেলজিয়ামে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বেলজিয়ামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সিয়েনসানোর তথ্যমতে, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১৫ দিনে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। তীব্র গরমে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। মৃত্যুসংখ্যার দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।

বিবৃতিতে সিয়েনসানো জানিয়েছে, ২০০০ সাল থেকে তারা দেশে তাপপ্রবাহজনিত মৃত্যুর রেকর্ড রাখছে।

সংস্থাটির গত ২৬ বছরের রেকর্ডের তথ্য অনুযায়ী, এ বছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও নানাবিধ শারীরিক জটিলতায় বেলজিয়ামে এত বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হলো।

এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল ২০২০ সালে। ওই বছর দেশটিতে ১ হাজার ৫৫৭ জনের প্রাণহানি হয়েছিল।

সূত্র: আনাদুলু এজেন্সি

এএম

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!