হোম > বিশ্ব > ইউরোপ

ইসরাইলের প্রতি আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড়

ফ্লোটিলার কর্মীদের নির্যাতন

আমার দেশ অনলাইন

গাজাগামী ত্রাণবাহী ফ্লোটিলার আটক কর্মীদের সঙ্গে ইসরাইলের আচরণ নিয়ে আন্তর্জাতিক সমালোচনা আরো জোরালো হচ্ছে। কর্মীদের হাত বেঁধে রাখা, নির্যাতন ও অপমান করার অভিযোগে প্রকাশিত ভিডিও ফুটেজের পর এবার ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি ও বেলজিয়াম।

ইসরাইলে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত স্টেফেন সাইবার্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ধরনের আচরণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

অন্যদিকে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোও প্রকাশিত ভিডিও ফুটেজকে গভীরভাবে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে বেলজিয়ামের নাগরিকও রয়েছেন। পুরো পরিস্থিতিকে তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

সম্প্রতি গাজার উদ্দেশে যাত্রা করা একটি ত্রাণবাহী ফ্লোটিলাকে ইসরাইলি বাহিনী আটক করে। এরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কর্মীর হাত বাঁধা এবং তাদের সঙ্গে কঠোর আচরণ করা হচ্ছে। এসব দৃশ্য প্রকাশের পর বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠনের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে দখলদারত্বের বাস্তবতা

লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের আহ্বান

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি

সাহিত্য-সংস্কৃতির নতুন ভাবনা নিয়ে ডাকসুর ‘প্রকাশ’

মিরপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেপ্তার

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল নিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

র‍্যাব বিলুপ্তিতে বিরোধীদলীয় নেতার সমর্থন, নতুন বাহিনী গঠনে আরো পর্যালোচনার আহ্বান