হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় ইউক্রেনের ৬০০ ড্রোন হামলা, পাল্টা হামলায় ইউক্রেনে নিহত ৫

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রোববার ব্যাপক ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। মস্কোর মেয়র দাবি করেছেন, ইউক্রেন থেকে ৬০০ ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালানো হয়েছে। এদিকে, মস্কোর পাল্টা হামলায় ইউক্রেনে অন্ততঃ পাঁচ জন মারা গেছেন বলে জানা গেছে। খবর বিবিসির।

দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রাতভর ইউক্রেনের চালানো হামলায় ওই এলাকায় পাঁচজন নিহত হয়েছেন।

গভর্নর ইউরি স্লিউসার বলেন, হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি বনাঞ্চলে আগুনও ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর রাশিয়ার চালানো হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১০০টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনে রাজধানীতে বিমান হামলার সতর্কতা সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

অন্যদিকে, মস্কোর মেয়র জানিয়েছেন, রাতভর মস্কোতে ৬০০টি ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। এই হামলাকে সাম্প্রতিক সময়ে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে অভিহিত করেছে মস্কোর মেয়র।

এমএমআর

দীপু মনিকে জামিন কেন নয়, হাইকোর্টের রুল

শিক্ষকদের ফেসবুক পোস্ট মনিটরিংয়ে মাউশির কমিটি

র‍্যাব বিলুপ্ত করে হচ্ছে এসআরবি

বাণিজ্য ঘাটতি কমাতে চীনের সঙ্গে যৌথ বিনিয়োগের আহ্বান

২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা

বঙ্গোপসাগরে আবারো নিম্নচাপ, চার বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

জামায়াত-শিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে : রাশেদ খাঁন

চট্টগ্রামে একদিনে আরো ৩৩ ডেঙ্গু রোগী শনাক্ত

গর্ডন-রদ্রি-কানসেলোকে নিয়ে দলবদলে বার্সার বাজিমাত

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল