হোম > বিশ্ব > ইউরোপ

স্পেনে পৌঁছাতে জীবন বাজি, সাঁতরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টায় শত শত অভিবাসী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মরক্কো থেকে সাঁতরে উত্তর আফ্রিকায় স্পেননিয়ন্ত্রিত ছিটমহল শহর সিউতায় প্রবেশের চেষ্টা করেছেন শত শত অভিবাসী। গত এক সপ্তাহেরও কিছু বেশি সময়ে সেখানে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার এ স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই ।

প্রতিবেদন অনুযায়ী, মরক্কো ও আলজেরিয়ার অভিবাসীরা সাঁতরে সিউতায় পৌঁছানোর চেষ্টা করলে বুধবার তাদের অধিকাংশকেই ইন্টারসেপ্ট বা বাধা দেয় মরক্কোর টহল নৌকা।

স্পেনের ‘ম্যারিটাইম রেসকিউ সার্ভি ‘ এবং ‘রেড ক্রস’ পানি থেকে ১১৭ জনকে উদ্ধার করেছে। একই সময়ে স্পেনের ‘সিভিল গার্ড’ তাদের টহল নৌকার মাধ্যমে আরও প্রায় ২০০ জনকে সহায়তা প্রদান করে।

সরকারিভাবে সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা না হলেও, অভিবাসীদের বড় অংশই ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ এবং তাঁদের সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক নাবালকেও রয়েছে বলে জানা গেছে।

অভিযানকালে স্প্যানিশ সিভিল গার্ড দুজন ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

এই দুই লাশ সন্ধানের মাধ্যমে চলতি বছর সিউতার উপকূলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জনে। এর মধ্যে জুলাই মাসেই ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের ছয়জন মারা গেছেন গত শনিবার নতুন করে শুরু হওয়া এই অনুপ্রবেশের ঢল নামার পর।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ে সাঁতরে ১,৫০০ জনেরও বেশি মানুষ সিউতায় প্রবেশ করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এমএমআর

ফ্রান্সের নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ভ্রমণকারীদের সতর্ক করল ইউরোপের একাধিক দেশ

ফ্রান্সে অস্থিরতার মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের পক্ষে ইইউ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন

পানির দাবিতে মেক্সিকোতে বিক্ষোভ, সহিংসতা

ইতালিতে বিক্ষোভের আগুন, আহত ১৪১ পুলিশ

ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

ফ্রান্সে সহিংসতার দায় নিয়ে পদত্যাগ করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী, নাকচ ম্যাক্রোঁর

ইউরোপজুড়ে কেন বিক্ষোভ, কী চাইছেন তরুণেরা

ফ্রান্সে বিক্ষোভ থেকে দাঙ্গা, জড়িতদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি ম্যাক্রোঁর

যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষ নিলে তা হবে ঐতিহাসিক ভুল: জেলেনস্কি