হোম > বিশ্ব > ইউরোপ

গাজায় ১০০০ দিনের যুদ্ধে প্রাণ হারিয়েছে ২১ হাজার শিশু

সেভ দ্য চিলড্রেন

আমার দেশ অনলাইন

গাজায় যুদ্ধের এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি বলেছে, আরও কয়েক লক্ষ শিশু বাস্তুচ্যুত ও শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে।

বৃহস্পতিবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুদ্ধের ১,০০০ দিন পূর্তি উপলক্ষে দেওয়া বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন জানায়, বাড়িঘর, স্কুল এবং নিরাপত্তার অনুভূতি হারানোর পরেও শিশুরা শান্তির স্বপ্ন দেখে চলেছে।

সংস্থাটির মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপ অঞ্চলের পরিচালক আহমাদ আহেনদাউই বলেন, গত ১,০০০ দিনে বিশ্ব গাজার ১০ লাখ শিশুকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। কারণ তারা শিশু হত্যা ও অঙ্গহানি বন্ধ করতে হস্তক্ষেপ করেনি।

সংস্থাটি জানিয়েছে, যুদ্ধে অন্তত ২১,০০০ শিশু নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে, যদিও প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

সংস্থাটি আরো জানায়, গাজার মোট শিশুর প্রায় ৮০ শতাংশ, অর্থাৎ ৮ লাখের বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া ৬ লাখ ২৫ হাজার স্কুলপড়ুয়া শিশু টানা তিন বছর ধরে আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত।

সংস্থাটির সঙ্গে কথা বলা ১৪ বছর বয়সী কিশোরী আমানি বলে, ‘আমরা যেকোনো মুহূর্তে মারা যেতে পারি তবে আমি আশা করি আমাদের জন্য যুদ্ধটা থেমে যাবে। যেন আমি গাজায় আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি এবং অন্য দেশের যেকোনো মেয়ের মতো আমার অধিকার ভোগ করতে পারি। গাজায় এমন অনেক শিশু আছে যাদের কথা কেউ শোনে না।

আরেক ১৪ বছর বয়সী কিশোরী বিসান জানায়, তার সবচেয়ে বড় ইচ্ছা যুদ্ধ শেষ হওয়া, সবাই নিজ নিজ ঘরে ফিরে যাওয়া এবং আগের জীবনে ফিরতে পারা।

সেভ দ্য চিলড্রেন অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করা এবং ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ স্থগিতের আহ্বান জানিয়েছে।

সংস্থাটি উল্লেখ করেছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত যুদ্ধে ৭৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং পুরো উপত্যকা ব্যাপকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এমএমআর

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

ইউক্রেন যুদ্ধে সামরিক হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে: মার্কিন গবেষণা

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ সত্বেও জার্মানিতে এসি ব্যবহারে অনীহা কেন

মস্কোর দিকে আসা ইউক্রেনের ৪৬ ড্রোন ভূপাতিত

দোহায় মার্কিন-ইরান বৈঠকের দাবি হোয়াইট হাউসের, নাকচ তেহরানের

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

ইসরাইলের ‘আগ্রাসন’ বন্ধ হলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব: তুরস্কের স্পিকার

জার্মানিতে জনসংখ্যা কমায় বাড়ছে রাজনৈতিক বিভাজন

ইংল্যান্ডে আশঙ্কাজনক হারে বাড়ছে মানসিক রোগী, চিকিৎসা প্রয়োজন ১০ লাখের বেশি শিশুর

ইউরোপে দাবদাহে ১৩০০ মৃত্যু