হোম > বিশ্ব > ইউরোপ

সবচেয়ে বয়স্ক নারী ১১৭ বছর বয়সী ইথেল ক্যাথারহ্যাম

আমার দেশ অনলাইন

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম ১১৭ বছর বয়সে পৌঁছেছেন। তাকে শুভেচ্ছা জানিয়েছেন সবচেয়ে বয়স্ক পুরুষ ব্রাজিলের জোয়াও মারিনহো নেতোও। লন্ডন থেকে প্রায় ২৫ মাইল দূরে সারে কাউন্টির একটি বৃদ্ধাশ্রমে বসবাস করেন ক্যাথারহ্যাম।

১৯৩১ সালে এক নৈশভোজের অনুষ্ঠানে ব্রিটিশ সেনাবাহিনীর মেজর নরম্যান ক্যাথারহ্যামের সঙ্গে তার পরিচয় হয়। এর দুই বছর পর তাদের বিয়ে হয়। তার স্বামী ১৯৭৬ সালে মারা যান।

২০২৫ সালের সেপ্টেম্বরে ১১৬তম জন্মদিনের পরপরই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ক্যাথারহ্যামের তিনজন নাতনি এবং পাঁচজন প্রপৌত্র-প্রপৌত্রী রয়েছেন।

২০২০ সালে ১১০ বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও সুস্থ হয়ে ওঠা সবচেয়ে বয়স্ক মানুষদের একজন তিনি। ১৯০৯ সালের ২১ আগস্ট দক্ষিণ ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের শিপটন বেলিঙ্গার এলাকায় আট ভাইবোনের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন ক্যাথারহ্যাম।

সূত্র: সিএনএন, পিএ মিডিয়া ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

মান অক্ষুণ্ন রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

বারাকা শিপইয়ার্ডে আহত শ্রমিকের মৃত্যু

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

ক্যানসারের চিকিৎসার নতুন পদ্ধতি সাপের শরীরে প্রথম প্রয়োগ

কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি-থ্রি-পিসসহ মাইক্রোবাস জব্দ

কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচারণা

প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ডের জন্য তালিকায় ১৫ বই

নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর প্রথম কর্মদিবস, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

হবিগঞ্জে খোয়াই নদীতে আবারো ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ইউপি সদস্য