হোম > বিশ্ব > ইউরোপ

তীব্র তাপপ্রবাহে ইউরোপের তিন দেশে ৩,৭০০ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ইউরোপজুড়ে নেমে আসা সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩,৭০০ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে কর্মকর্তারা সতর্ক করেছেন, এটি প্রাথমিক হিসাব এবং সংখ্যা আরও বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, জুনের ২০ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলা এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ ছিল। প্রচণ্ড গরমে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা ব্যাহত হয়, অবকাঠামোর ক্ষতি হয় এবং হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। বিজ্ঞানীরা বলছেন, এই চরম তাপপ্রবাহ প্রায় নিশ্চিতভাবেই জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে তীব্র হয়েছে।

ফ্রান্সে এই সময়ে প্রায় ২,০২৫ জন অতিরিক্ত মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সিদের মধ্যে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত। ২২ থেকে ২৮ জুনের মধ্যে বাড়িতে মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৯১ শতাংশ বেড়েছে, পাশাপাশি নার্সিং হোম ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রেও মৃত্যু বেড়েছে।

ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রাথমিক হিসাবের চেয়ে আরও বেশি হতে পারে।

বেলজিয়ামে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে প্রায় ১,২০০ জন অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সি ছিলেন ৫৩০ জন এবং ৬৫ বছরের কম বয়সি ছিলেন ১৮০ জন। দেশটির কর্মকর্তারা এটিকে ‘অভূতপূর্ব’ পরিস্থিতি বলে অভিহিত করেছেন।

অন্যদিকে নেদারল্যান্ডসে এই তাপপ্রবাহে প্রায় ৪৮০ জন অতিরিক্ত মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যাদের বেশির ভাগই ৮০ বছরের বেশি বয়সি।

তথ্যসূত্র: রয়টার্স

এসআর

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ