হোম > বিশ্ব > ইউরোপ

ভূমধ্যসাগরে নৌযান ডুবে অন্তত ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

আমার দেশ অনলাইন

ভূমধ্যসাগরে একটি কাঠের নৌযান ডুবে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছে। রোববার (৫ এপ্রিল) ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য প্রকাশ করেছে। খবর আনাদোলু এজেন্সির।

পোস্টে বলা হয়েছে, শনিবার বিকেলে নৌযানটি লিবিয়ার নিয়ন্ত্রণাধীন সার্চ অ্যান্ড রেস্কিউ জোনে ডুবে যায়। নৌযানটি লিবিয়ার উপকূলীয় শহর তাজাউর থেকে রওনা হয়েছিল এবং এতে মোট ১০৫ জন যাত্রী ছিল, যাদের মধ্যে শিশু, নারী ও পুরুষ সবাই ছিল। নৌযানটি লিবিয়ার বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তরপূর্বে ডুবে যায়।

ডুবে যাওয়া নৌযান থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুজনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধারকৃতদেরসহ দুই মরদেহ ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসাতে নিয়ে যাওয়া হয়েছে।

মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান নিখোঁজদের জন্য শোক প্রকাশের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর কাছে নিরাপদ অভিবাসননীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

এদিকে, জীবিত যাত্রীদের বরাতে আনসা নিউজ জানিয়েছে, নৌযানটিতে মোট ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল এবং কোস্টগার্ডের পেট্রোলিং নৌযান আসার আগে ৮০ জন সাগরে ডুবে গেছে।

এসআর

টেকনাফে গোলাবারুদসহ বিদেশি রাইফেল উদ্ধার

বোল্টের কীর্তি ছাপিয়ে চীনা রোবটের নয়া বিশ্বরেকর্ড

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে একটি রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

বোচাগঞ্জে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা

তিন পার্বত্য জেলা পরিষদে ‘বিএনপি ছাড়া কারও প্রতিনিধিত্ব নেই’, প্রতিবাদ এনসিপির

১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

হাম উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু

আমরা চাই, বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে এবং সমাধানের পথ বের করবে