হোম > বিশ্ব > ইউরোপ

জার্মান চ্যান্সেলরের সফরের মধ্যেই কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার

বিবিসি বাংলা

ছবি: সংগৃহীত।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সফরের মধ্যেই কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ ক'জন আহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো পিভনিচনি (উত্তর) সেতুতে ওই হামলা চালানো হয়। মূলত গত চার দিন ধরে কিয়েভের প্রধান সেতুগুলোতে এভাবে ড্রোন হামলা চালিয়ে আসছেন রুশ সেনারা।

রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিতে আকস্মিক সফরে গিয়ে রোববার কিয়েভে অবস্থান করছিলেন জার্মান চ্যান্সেলর।

হামলার ঘটনাটি যখন ঘটে, তখন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করছিলেন। পরে তারা যুদ্ধে নিহত ইউক্রেনের সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সফরের বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ লিখেছেন: ইউক্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ পার করছে। এ কারণেই আমি আজ এই বার্তা নিয়ে কিয়েভে এসেছি যে, আপনারা আমাদের ওপর ভরসা রাখতে পারেন।

হামলার পর রুশ সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে হামলা আরও তীব্রতর করবে। এর আগে, ইউক্রেনের সৈন্যদের ব্যবহৃত দু'টি সেতুতে হামলা চালানোর কথা স্বীকার করেছিল তারা।

রোববার যে হামলার ঘটনা ঘটেছে, সেটির কিছু ভিডিও যাচাই করেছে বিবিসি। সেখানে সেতুর ওপর একটি ড্রোন আছড়ে পড়ার পর সেটি বিস্ফোরত হয় এবং সেতুর ওপর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

সামাজিক মাধ্যমেও কিছু ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে, যেগুলোতে সেতুর ওপরে সড়কের মাঝখানে একটি বড় ধরনের গর্ত দেখা যাচ্ছে। বোমা বিস্ফোরণের ফলে ওই গর্ত তৈরি হয়েছে।

এদিকে, দনিপ্রোতে একটি যোগাযোগ কেন্দ্রেও হামলার ঘটনার ঘটনা ঘটেছে, যাতে কমপক্ষে ছয়জন আহত হন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গত রাতে রাশিয়া ৫২টি জেট-চালিত ড্রোনসহ ১৩৫টি ড্রোন পাঠিয়েছে। সেগুলোর মধ্যে ১২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

আবাসন সংকটে স্পেনে বিক্ষোভ, বিপাকে সরকার

বিক্ষোভের মুখে ফ্রান্স সরকারের বড় সিদ্ধান্ত, উত্তাল হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান

জ্বালানি মজুত না ছাড়লে রপ্তানি নিষেধাজ্ঞার মার্কিন হুমকি প্রত্যাখ্যান ইইউর

ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ-সহিংসতা, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান

আইফেল টাওয়ার পরিচালকের পদত্যাগ, বিতর্কিত নির্দেশনার জের

জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

ব্রেক্সিট ভালোর চেয়ে বেশি ক্ষতি করেছে: ব্রিটেনের প্রধানমন্ত্রী

ইসরাইলের সিদ্ধান্তের প্রতিবাদ, রাষ্ট্রদূতকে তলব নেদারল্যান্ডসের

ইসরাইলি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ডের ফুটবলাররা

ইসরাইলের মদতে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন সহিংসতা: ফ্রান্স