হোম > বিশ্ব > ইউরোপ

মুক্তি পেলেন লিবিয়ায় আটক ৩ ইতালীয় মানবাধিকারকর্মী

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে স্থলপথের বহরে অংশ নেওয়ার সময় লিবিয়ায় আটক হওয়া তিন ফিলিস্তিনপন্থি ইতালীয় কর্মী মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

মুক্তি পাওয়া তিন কর্মীর পরিচয় হিসেবে তাজানি জানিয়েছেন—দোমেনিকো চেন্ত্রোনে, লিওনার্দা আলবেরিজিয়া এবং মাতিয়াস আলভারেজ রদ্রিগেজ। রদ্রিগেজ উরুগুয়ের নাগরিক হলেও তার ইতালীয় নাগরিকত্ব রয়েছে।

তাজানি জানান, ওই তিনজনকে প্রায় এক মাস আটক রাখার পর মুক্তি দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের ‘বেনগাজিতে আমাদের কনসালের জিম্মায়’ দেওয়া হয়েছে। তিনি বলেন, তারা আজই ইতালিতে ফিরে যাবেন।

মুক্তি পাওয়া কর্মীরা ‘গ্লোবাল সুমুদ ল্যান্ড কনভয়’-এর সদস্য ছিলেন। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে মৌরিতানিয়া থেকে এই স্থল বহর যাত্রা শুরু করে। একই সময় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে গাজামুখী নৌবহরও যাত্রা করেছিল, যেটি পরে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনীর বাধার মুখে পড়ে।

গ্লোবাল সুমুদ ল্যান্ড কনভয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ার সিরতে শহরের কাছে তাদের ১০ সদস্যকে আটক করা হয়েছিল। আটক ব্যক্তিরা আটটি দেশের নাগরিক এবং তাদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী ছিলেন।

তবে ওই আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আলজাজিরা

এসআর

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেজ ও খাদিজা শ

কোনো মাজার ধ্বংস করা হলে আমরা বসে থাকব না: প্রতিমন্ত্রী

শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না

এমপি সরওয়ারের ভাইদের দাপটে অচল বরিশালের বাস-টেম্পো স্ট্যান্ড

টেকনাফে গোলাবারুদসহ বিদেশি রাইফেল উদ্ধার

বোল্টের কীর্তি ছাপিয়ে চীনা রোবটের নয়া বিশ্বরেকর্ড

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে একটি রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

বোচাগঞ্জে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা