হোম > বিশ্ব > ইউরোপ

রাজনৈতিক অচলাবস্থা ও ঋণের চাপে মন্দায় ফ্রান্সের অর্থনীতি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ক্রমবর্ধমান ঋণের সুদ ও রাজনৈতিক অচলাবস্থার মধ্যে মন্দায় পড়েছে ফ্রান্সের অর্থনীতি। দেশটির সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, টানা দুই প্রান্তিকে অর্থনৈতিক সংকোচনের কারণে মন্দার মুখে পড়েছে ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশটি।

শুক্রবার প্রকাশিত জাতীয় পরিসংখ্যান সংস্থা ইনসির (আইএনএসইই) সংশোধিত হিসাবে বলা হয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ফ্রান্সের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের প্রান্তিকের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ কমেছে। এর আগে প্রাথমিক হিসাবে সংকোচনের হার শূন্য দশমিক ১ শতাংশ বলা হয়েছিল।

সংশোধিত হিসাব অনুযায়ী, টানা দুই প্রান্তিকে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছে। দ্বিতীয় প্রান্তিকেও ফ্রান্সের অর্থনীতিতে সামান্য সংকোচন হয়েছিল।

এদিকে দেশটির বাজেট ঘাটতি বাড়ার আশঙ্কায় শুক্রবার ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা এসঅ্যান্ডপি। তবে ফ্রান্সের সার্বভৌম ঋণমান ‘এ প্লাস/এ-১’ অপরিবর্তিত রেখেছে সংস্থাটি। তাদের পূর্বাভাস, চলতি বছর ও আগামী বছর ফ্রান্সের রাজস্ব ঘাটতি আগের ধারণার চেয়ে বেশি হতে পারে।

ইনসির কর্মকর্তা মেরি লেক্লেয়ার বলেন, দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদনে এখন সামান্য পতন দেখা যাচ্ছে।

২০২৬ সালে ফ্রান্সের বাজেট ঘাটতি জিডিপির প্রায় ৫ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে সরকারি ঋণ জিডিপির প্রায় ১১৯ শতাংশে দাঁড়াতে পারে। আগামী বছরের বাজেট ঘাটতি ৫ শতাংশের কাছাকাছি নামিয়ে আনতে প্রায় ৫০ বিলিয়ন ইউরো সাশ্রয়ের প্রস্তাবও রয়েছে।

রাজনৈতিক অনিশ্চয়তা, সরকারি অর্থের ওপর বাড়তি চাপ এবং ২০২৭ সালের এপ্রিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি দেশটির অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আগামী বছর ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীলরা, ক্ষমতায় ফেরার পথে কট্টর ডানপন্থিরা

অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিল করতে সুইজারল্যান্ডে গণভোট

শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

নারীর প্রতি সহিংসতা বন্ধে ভিয়েনায় পুরুষদের বিক্ষোভ

স্পেনে নির্বাচনের লড়াই, সানচেজের সামনে উগ্র ডানপন্থিদের চ্যালেঞ্জ

কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি

সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে শিক্ষার্থীদের প্রার্থী রসায়ন অধ্যাপক সাইচিচ

প্রতিকূল জরিপের মধ্যেও জয়ের আশা স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের

খেলার মাঠের বেঞ্চে একা বসে থাকায় গুনতে হলো জরিমানা

স্পেনে নির্বাচনে ক্ষমতায় আসতে পারে উগ্র ডানপন্থিরা