হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্র

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

যুদ্ধ বন্ধে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাতে বৈঠকে বসেছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। আলোচনায় প্রাধান্য পাচ্ছে ইউক্রেনের ভূখণ্ড নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে রাশিয়ার দাবি। শুক্রবার আবুধাবিতে আলোচনা ছিল মস্কো ও কিয়েভের মধ্যে প্রথম সরাসরি প্রকাশ্য আলোচনা।

বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের তিনজন প্রতিনিধি, যাদের মধ্যে ছিলেন স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারাড কুশনার।

তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে যোগ দেওয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার।

এর আগে এই বৈঠককে যুদ্ধ বন্ধের পদক্ষেপ বলে আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি। দাভোসে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, যুদ্ধের মূল ইস্যু এখন ভূখণ্ড বণ্টন। তার মতে, কেবল ইউক্রেন নয়, রাশিয়াকেও সমঝোতায় প্রস্তুত হতে হবে।

রাশিয়ার দাবি, ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের প্রায় ২৫ শতাংশ এলাকা ছেড়ে দিতে হবে, যা এখনো কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে ইউক্রেন দনবাসে একটি অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছে। এছাড়া শর্ত সাপেক্ষে সেনা প্রত্যাহারের বিনিময়ে নিরাপত্তা নিশ্চয়তা চায় কিয়েভ।

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুক্তরাজ্যে ট্রেন দুর্ঘটনায় চালকের মৃত্যু, ১১ জনের অবস্থা আশঙ্কাজনক

মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল

ফ্রান্সের ৫৩ প্রশাসনিক এলাকায় তাপপ্রবাহের সতর্কতা

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সরাতে যে শর্ত দিল ফ্রান্স

যুক্তরাজ্যে ভাগ্য নির্ধারণী নির্বাচনে জয় চাইছেন স্টারমারের প্রতিদ্বন্দ্বী

মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা

শুক্রবারে ইরান-মার্কিন আলোচনা, নিশ্চিত করল সুইজারল্যান্ড

বর্ণবাদের আগুনে পুড়ছে আয়ারল্যান্ড