হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে বিস্ফোরণে নারী পুলিশ কর্মকর্তা নিহত, আহত ২৫

আমার দেশ অনলাইন

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে এক বিস্ফোরণে ২৩ বছর বয়সি এক নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন। খবর বিবিসির।

ইউক্রেন পুলিশ জানিয়েছে, রোববার মধ্যরাতের কিছুক্ষণ পর একটি দোকানে চুরি ও ভাঙচুরের অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পৌঁছানোর পর ডাস্টবিনে রাখা দুটি বিস্ফোরক বিস্ফোরিত হয়। প্রথম বিস্ফোরণ ঘটে পুলিশের প্রথম টহল দল ঘটনাস্থলে পৌঁছানোর পর এবং দ্বিতীয় বিস্ফোরণ ঘটে দ্বিতীয় দল ঘটনাস্থলে পৌঁছালে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম ভিক্টোরিয়া শপিলকা। তিনি রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর সময় থেকেই দায়িত্ব পালন করছিলেন। আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ছয়জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

এই সন্ত্রাসী হামলায় একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ, জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

লভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানিয়েছেন, হামলাকারী একজন ইউক্রেনীয় নারী ছিলেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো জানিয়েছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে ৩৩ বছর বয়সি এক নারীকে আটক করেছে। তিনি উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভন অঞ্চলের বাসিন্দা। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এসআর

অ্যান্ড্রুর গ্রেপ্তারে রাজা চার্লসের সামনে নতুন সংকট

রাশিয়ার ক্ষেপণাস্ত্র কারখানায় ইউক্রেনের সফল হামলার দাবি

নিরাপত্তা শঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে সেনা সরাচ্ছে নরওয়ে

ছাড়া পেলেন সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু

ইরানে সামরিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি

কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা মেনে নেবে না রাশিয়া: পুতিন

সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু গ্রেপ্তার

উসমানীয় যুগের ঐতিহ্যবাহী প্রথায় রমজানকে স্বাগত জানাল বসনিয়া

জেনেভায় রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ

জেনেভায় ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা শুরু, অগ্রগতি কেমন?