হোম > বিশ্ব > ইউরোপ

২০০৮ সালের পর জন্ম নেওয়া নাগরিকদের ধুমপান নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

আগামী প্রজন্মকে ধূমপানমুক্ত গড়ে তুলতে নতুন আইন আনছে যুক্তরাজ্য। দেশটির সরকার ২০০৮ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের কাছে সব ধরনের তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে, যার লক্ষ্য একটি “ধূমপানমুক্ত প্রজন্ম” তৈরি করা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার (২১ এপ্রিল) জানিয়েছে, তামাক ও ভ্যাপ সম্পর্কিত এই বিলটি যুক্তরাজ্যের পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদন পেয়েছে। আগামী সপ্তাহে রাজকীয় অনুমোদন পেলে এটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে।

বিলে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তির কাছে তামাক বিক্রি করা আইনত নিষিদ্ধ হবে। এর মাধ্যমে ধীরে ধীরে দেশে তামাকজাত পণ্যের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্য নিয়েছে সরকার।

বিলটি প্রথম উত্থাপন করা হয় ২০২৪ সালের ৫ নভেম্বর এবং দীর্ঘ সংসদীয় প্রক্রিয়া শেষে হাউস অব কমন্সের সংশোধনী হাউস অব লর্ডস অনুমোদনের মাধ্যমে এর চূড়ান্ত অগ্রগতি হয়।

নীতিনির্ধারকরা আশা করছেন, এই পদক্ষেপ ভবিষ্যতে আসক্তির চক্র ভেঙে দেবে এবং ধূমপানজনিত স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাবে।

পরিসংখ্যান অনুযায়ী, শুধু ইংল্যান্ডেই ধূমপানের কারণে প্রতি বছর প্রায় ৪ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন এবং প্রায় ৬৪ হাজার মানুষের মৃত্যু ঘটে। পাশাপাশি ক্যান্সার ও হৃদরোগসহ তামাকজনিত রোগের চিকিৎসায় জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার (NHS) বিপুল ব্যয় হয়, যা বছরে কয়েক বিলিয়ন পাউন্ডে পৌঁছায়।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং বলেন, এই বিল দেশের জনস্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। তার মতে, এটি ভবিষ্যৎ প্রজন্মকে আসক্তি ও তামাকের ক্ষতি থেকে রক্ষা করবে এবং একটি আরও স্বাস্থ্যকর সমাজ গঠনে সহায়তা করবে।

এসআর

নার্সকে বিয়ে করলেন রাজার ভাগ্নে

রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৩

রুশ হামলার পর ইউক্রেনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২৩

রাশিয়ায় যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ৭

আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’: জেলেনস্কি

রাশিয়া রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

৬৬ বছর আকাশে, এবার অবসরে বিশ্বের প্রবীণতম বিমানবালা