হোম > বিশ্ব > ইউরোপ

চেক প্রজাতন্ত্রে ইসরাইলি অস্ত্র কারখানায় হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইউরোপের চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র উৎপাদনকারী কোম্পানি এলবিট সিস্টেমসের সঙ্গে যুক্ত একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ প্রশাসন ঘটনার সঙ্গে একটি সম্ভাব্য সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা বিষয়ে খতিয়ে দেখছে। তবে ইতোমধ্যেই একটি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেছে।

আলজাজিরার প্রতিবেদনে এসেছে, চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় ওই স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ভোরের দিকে হামলায় ধ্বংস হয়ে গেছে।

এলবিট সিস্টেমস ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল ও আকাশপথের অস্ত্রের প্রধান সরবরাহকারী। তাদের উৎপাদিত অস্ত্র গাজা ও ইরানে চলমান যুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ নামে একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে টেলিগ্রামে বলেছে, “এ স্থাপনাটি ইসরায়েলের বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী কোম্পানির ইউরোপীয় কার্যক্রমের প্রধান কেন্দ্র ছিল। এখন এটি দাউদাউ করে জ্বলছে।”

গোষ্ঠীটি আরও বলেছে, “আমরা ঘোরতর বিপদের পরিস্থিতির মধ্যে আছি, যেখানে অশুভের দুর্গন্ধ বের হচ্ছে। সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই। তাদের হত্যার সরঞ্জাম নস্যাৎ করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ সত্বেও জার্মানিতে এসি ব্যবহারে অনীহা কেন

মস্কোর দিকে আসা ইউক্রেনের ৪৬ ড্রোন ভূপাতিত

দোহায় মার্কিন-ইরান বৈঠকের দাবি হোয়াইট হাউসের, নাকচ তেহরানের

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

ইসরাইলের ‘আগ্রাসন’ বন্ধ হলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব: তুরস্কের স্পিকার

জার্মানিতে জনসংখ্যা কমায় বাড়ছে রাজনৈতিক বিভাজন

ইংল্যান্ডে আশঙ্কাজনক হারে বাড়ছে মানসিক রোগী, চিকিৎসা প্রয়োজন ১০ লাখের বেশি শিশুর

ইউরোপে দাবদাহে ১৩০০ মৃত্যু

‘নিজেদের অপরাধ ঢাকতে’ আর্মেনীয় গণহত্যা ইস্যু টানছে ইসরাইল: তুরস্ক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে সৌদি যুবরাজ ও ম্যাক্রোঁর ফোনালাপ