হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে আক্রমণ জোরদার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতভর রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। বিদ্যুৎকেন্দ্রে একের পর এক হামলার ফলে দেশের জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ আমদানির নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে মস্কো।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, সুমি, খারকিভ, ডিনিপ্রো, জাপোরিঝিয়া, খমেলনিটস্কি ও ওডেসা অঞ্চল লক্ষ্য করে ২০০টিরও বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, প্রচণ্ড শীতের মধ্যে ইউক্রেনকে চাপে ফেলতেই রাশিয়া পরিকল্পিতভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থার ওপর আঘাত হানছে।

স্থানীয় সময় শনিবারও খারকিভ ও সুমি অঞ্চলে রুশ হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এসব হামলায় হতাহতের পাশাপাশি বিদ্যুৎ ও তাপ সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান হামলার কারণে শীতকালে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠছে। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের বরাতে বলা হয়েছে, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার এই ধারাবাহিক হামলা যুদ্ধের নতুন মাত্রা যোগ করছে।

এসআর

রাজনীতিক-ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের সুইস ব্যাংক কেন পছন্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

মাদক খুঁজতে গিয়ে পাবলো পিকাসোর চিত্রকর্ম উদ্ধার করল পুলিশ

দুর্নীতির মামলায় ফেঁসে গেলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা

ফ্রান্সে মদের ওপর কড়াকড়ি, কিন্তু কেন ?

স্টারমারের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুক্তরাজ্যে ট্রেন দুর্ঘটনায় চালকের মৃত্যু, ১১ জনের অবস্থা আশঙ্কাজনক

মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল