হোম > বিশ্ব > ইউরোপ

কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে আগুন, নিহত অন্তত ৭

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ এ তথ্য জানিয়েছে।

শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে কানাডার অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণকেন্দ্র কানাডিয়ান ফোর্সেস বেজ ওয়াইনরাইটে এ আগুন লাগে। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

আগুন ছড়িয়ে পড়ার পরপরই আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনিটি পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেছেন। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা যৌথভাবে কাজ করেন।

এদিকে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোলাগুলির মহড়া চলাকালে কোনো গ্যাসের পাইপলাইন বা গ্যাসের কূপ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, গ্রেপ্তার প্রায় ২০০০

ক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স, আহত দেড় শতাধিক পুলিশ, গ্রেপ্তার ১২০০

বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ, ফ্রান্সে ব্যাপক সহিংসতা

বেলজিয়ামে শিক্ষা সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ফ্রান্সজুড়ে আবারো বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

হত্যার দায়ে তিন মেক্সিকান নাগরিকের ১৫৯ বছরের কারাদণ্ড

নির্যাতনের অভিযোগে ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে ইতালিতে তদন্ত শুরু

স্পেনের অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও লাটভিয়াগামী সাঁজোয়া যানে ইসরাইলি অস্ত্র

মেক্সিকোতে নিখোঁজ শিশুদের খুঁজতে এআইয়ের সহায়তা

আলবেনিয়ায় বিক্ষোভে সহিংসতা, পদত্যাগের দাবি প্রত্যাখ্যান প্রধানমন্ত্রীর