হোম > বিশ্ব > ইউরোপ

আবাসন সংকটে স্পেনে বিক্ষোভ, বিপাকে সরকার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আবাসন সংকট ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে স্পেনের রাজপথ। বাড়িভাড়া বৃদ্ধি, উচ্ছেদের ঝুঁকি এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া আবাসন ব্যয়ের প্রতিবাদে রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

স্পেনে দীর্ঘদিন ধরে বাড়ছে আবাসন ব্যয় ও ভাড়া। বিশেষ করে মাদ্রিদ ও অন্যান্য বড় শহরে সাধারণ আয়ের মানুষের জন্য বাসা খুঁজে পাওয়া এবং ভাড়া বহন করা কঠিন হয়ে পড়েছে, এমন অভিযোগ আন্দোলনকারীদের।

তাদের দাবির মধ্যে রয়েছে– ভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা, দীর্ঘমেয়াদি ভাড়ার চুক্তি এবং স্বল্পমেয়াদি ও পর্যটনভিত্তিক ভাড়ার ওপর নিয়ন্ত্রণ।

শুক্রবার স্পেনের পার্লামেন্টে সরকারের দুটি আবাসন সংক্রান্ত ডিক্রি প্রত্যাখ্যাত হওয়ার পর আন্দোলনের মাত্রা আরও বেড়েছে। প্রথম ডিক্রিতে ছিল অসচ্ছল ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা, ভাড়া বৃদ্ধিতে সীমা, স্বল্পমেয়াদি ও কক্ষভাড়া নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট ধরনের আবাসন বিনিয়োগের ওপর বিধিনিষেধ। দ্বিতীয় ডিক্রিতে নির্দিষ্ট পরিস্থিতিতে ভাড়ার চুক্তি বাড়ানোর ব্যবস্থা ছিল।

কিন্তু কংগ্রেসে দুটি ডিক্রিই প্রয়োজনীয় সমর্থন পায়নি। সংসদে প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর আন্দোলনকারীরা এখন আরও বড় কর্মসূচির কথা বলছেন।

এমই

বিক্ষোভের মুখে ফ্রান্স সরকারের বড় সিদ্ধান্ত, উত্তাল হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান

জ্বালানি মজুত না ছাড়লে রপ্তানি নিষেধাজ্ঞার মার্কিন হুমকি প্রত্যাখ্যান ইইউর

ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ-সহিংসতা, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান

আইফেল টাওয়ার পরিচালকের পদত্যাগ, বিতর্কিত নির্দেশনার জের

জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

ব্রেক্সিট ভালোর চেয়ে বেশি ক্ষতি করেছে: ব্রিটেনের প্রধানমন্ত্রী

ইসরাইলের সিদ্ধান্তের প্রতিবাদ, রাষ্ট্রদূতকে তলব নেদারল্যান্ডসের

ইসরাইলি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ডের ফুটবলাররা

ইসরাইলের মদতে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন সহিংসতা: ফ্রান্স

ফ্রান্সে পাহাড়েও বর্ণবৈষম্য, প্রতিবাদ কৃষ্ণাঙ্গ ও আরবদের