হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সে নিষিদ্ধ হলেন ইসরাইলি মন্ত্রী বেন গভির

আমার দেশ অনলাইন

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতায় উসকানির অভিযোগে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের ওপর কড়াকড়ি আরোপ করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ঘোষণা দিয়েছেন, আজ থেকে বেন গভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘গ্লোবাল সুমুদ’ নৌবহরে থাকা ফরাসি ও ইউরোপীয় অধিকারকর্মীদের প্রতি বেন গভিরের আচরণের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, ইসরাইলি এই মন্ত্রী বেসামরিক কর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়েছেন।

এছাড়া জিন-নোয়েল ব্যারোট ইউরোপীয় ইউনিয়নের প্রতিও আহ্বান জানিয়েছেন, যেন ইতামার বেন গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তার ভাষ্য, বেন গভির দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতাকে উসকে দিয়ে আসছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এআরবি

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ