হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: আল জাজিরা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। অঞ্চলিক গভর্নর বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানিয়েছেন।

জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে এই হামলায় দুই নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। আরেকজন পুরুষ আহত হয়েছেন।’

অঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ আরো বলেন, হামলায় একাধিক বাড়িঘর ধ্বংস হয় এবং বিভিন্ন স্থানে আগুন লেগে যায়।

শীতের তীব্রতার মধ্যে ইউক্রেনজুড়ে ধারাবাহিক প্রাণঘাতী হামলা চলছে। এসব হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। একই সঙ্গে প্রায় চার বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতাও জোরালো হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আগামী রোববার পরবর্তী দফায় আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চলতি সপ্তাহেই পরবর্তী বৈঠক হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব থাকতেও পারে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত দেশজুড়ে রুশ হামলায় অন্তত ১৬ জন নিহত হন।

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

রূপসায় গুরুর পচা গোস্ত ব্যবসায়ী চক্রের সন্ধান, আটক ২

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছর কারাদণ্ড

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

সরকারের ১৮০ দিনে ১৩ খাতের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বিআইএফএফএলের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ে নির্দেশ

ঈদগাঁওয়ে সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক