হোম > বিশ্ব > ইউরোপ

আগাম নির্বাচনের ঘোষণা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

আল জাজিরা

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তার নেতৃত্বাধীন সরকারের প্রস্তাবিত আবাসনসংক্রান্ত সহায়তাব্যবস্থা পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি এ ঘোষণা দেন।

সোমবার সানচেজ জানান, আগামী ২৯ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার পার্লামেন্টে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা মধ্য বামপন্থি এই নেতার জন্য সাম্প্রতিক একাধিক রাজনৈতিক বিপর্যয়ের সর্বশেষ উদাহরণ। এর পরপরই দেশজুড়ে আবাসন সংকটের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

স্পেন সরকার জানিয়েছে, শনিবার রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত আবাসনবিষয়ক বিক্ষোভে ৭০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন।

গত মাসের শেষের দিক থেকেই জনমনে ক্ষোভ দানা বাঁধছিল। সে সময় মাদ্রিদে ৮৭ বছর বয়সি মারিয়া দেল কারমেন আবাসকালকে তার ৭০ বছরের পুরোনো বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়েছিল। একটি আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান তার ভবনটি কিনে নেওয়ার পর ভাড়া বাড়িয়ে দিয়েছিল।

সূত্র: আল জাজিরা

আরএ

জায়নবাদকে ‘বর্ণবাদ’ হিসেবে ঘোষণা করল যুক্তরাজ্যের গ্রিন পার্টি

জার্মান চ্যান্সেলরের সফরের মধ্যেই কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার

আবাসন সংকটে স্পেনে বিক্ষোভ, বিপাকে সরকার

বিক্ষোভের মুখে ফ্রান্স সরকারের বড় সিদ্ধান্ত, উত্তাল হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান

জ্বালানি মজুত না ছাড়লে রপ্তানি নিষেধাজ্ঞার মার্কিন হুমকি প্রত্যাখ্যান ইইউর

ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ-সহিংসতা, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান

আইফেল টাওয়ার পরিচালকের পদত্যাগ, বিতর্কিত নির্দেশনার জের

জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

ব্রেক্সিট ভালোর চেয়ে বেশি ক্ষতি করেছে: ব্রিটেনের প্রধানমন্ত্রী

ইসরাইলের সিদ্ধান্তের প্রতিবাদ, রাষ্ট্রদূতকে তলব নেদারল্যান্ডসের