হোম > বিশ্ব > ইউরোপ

লিবিয়ায় রুশ জাহাজে হামলার জবাবে পাল্টা আঘাতের ইঙ্গিত মস্কোর

আমার দেশ অনলাইন

ফিনল্যান্ড উপসাগরে রুশ পণ্যবাহী জাহাজ স্পার্টা-২-এ আগুন নেভানোর সময় তোলা ছবি। ছবি: সংগৃহীত।

লিবিয়ায় রুশ সামরিক করভেট জাহাজে হামলার জবাবে বিদেশি বন্দরে ইউক্রেনীয় জাহাজে পাল্টা হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়নি রাশিয়া। মস্কো জানিয়েছে, যুদ্ধের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে নির্ধারিত লক্ষ্য অর্জনে যা যা করা প্রয়োজন, সবই করা হবে।’

লিবিয়ার বেনগাজী বন্দরে রুশ সামরিক করভেট জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে কিয়েভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে লিবিয়া সরকার। পেসকভ এ ঘোষণাকে সমর্থন জানিয়ে বলেন, কোনো দেশের সামরিক সদস্যদের প্রাণনাশের চেষ্টা হলে সেই দেশ অবশ্যই ব্যবস্থা নেবে।

লিবিয়ায় হামলায় কতজন রুশ আহত হয়েছেন এবং ইউক্রেন যুদ্ধেও রুশ সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা কত—এমন প্রশ্নের জবাবে পেসকভ এসব তথ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জানতে বলেন।

তিনি বলেন, রুশ সেনাদের হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার দায়িত্ব একমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এ সংক্রান্ত অন্য কোনো সূত্রের তথ্য বিবেচনায় না নেওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় আলোচনার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়েও মন্তব্য করতে রাজি হননি পেসকভ। তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু প্রকাশ্যে আনার বিষয়ে মস্কো আগেই নিজেদের অবস্থান জানিয়েছে। তাই সংবাদপত্রের প্রতিবেদন নিয়ে এখন মন্তব্য করতে চান না তারা।

সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে: এরদোয়ান

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল ব্রিটেন

ধর্মঘটে বন্ধ হওয়ার পথে বেলজিয়ামের সব বিমানবন্দর

‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রেড ক্রসের সতর্কতা

এবার লন্ডনে আছড়ে পড়তে যাচ্ছে ইউরোপের বিক্ষোভের ঢেউ

মেক্সিকোয় মাদক কারবারি নেতা গ্রেপ্তারের অভিযানে নিহত ১১

রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করল ডেনমার্ক

রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড

কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, উত্তাল কলম্বিয়া

পুলিশের গুলির বৈধতায় প্রস্তাবিত বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ