হোম > বিশ্ব > ইউরোপ

মেক্সিকোয় ৭.৩ মাত্রার ভূমিকম্প

আমার দেশ অনলাইন

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্থানীয় সময় শুক্রবার ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর মেক্সিকো ও প্রতিবেশী গুয়াতেমালার উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে মেক্সিকো ও গুয়াতেমালার উপকূলবর্তী এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে। এ কারণে উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর মাছ ধরার বন্দরনগরী পুয়ের্তো মাদেরোর কাছে। এর কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ দশমিক ২ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওহাকা অঙ্গরাজ্যের গভর্নর সালোমন জারা ক্রুজ জানিয়েছেন, ভূমিকম্পটি মাঝারি থেকে তীব্রভাবে অনুভূত হলেও এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন কাজ করছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের কম্পন প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়েছে। গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে ভবন কেঁপে উঠলে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, কমেছে রাজস্ব আয়

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু