হোম > বিশ্ব > ইউরোপ

গ্রিসে ভারি বৃষ্টিতে নিহত ২, এলাকাজুড়ে ব্যাপক জলাবদ্ধতা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

গ্রিসজুড়ে বুধবার তীব্র ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টিতে দুজনের মৃত্যু হয়েছে। প্রবল বাতাস ও বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সড়ক ডুবে গেছে।

নৌবিষয়ক মন্ত্রী ভাসিলিস কিকিলিয়াস জানিয়েছেন, পূর্ব পেলোপোনিজের উপকূলীয় শহর অ্যাস্ট্রোসে দায়িত্ব পালনের সময় একজন কোস্টগার্ড সদস্য ঢেউয়ের আঘাতে গুরুতর আহত হয়ে মারা গেছেন। পাশাপাশি অ্যাথেন্সের উপশহর গ্লিফাদায় বন্যার পানিতে ভেসে যাওয়া একটি গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি পৌঁছেছে। অ্যাথেন্সসহ পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, রাজধানীর কিছু এলাকায় এক দিনেই ছয় সপ্তাহের সমপরিমাণ বৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এই পরিস্থিতির কারণে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়ার নির্ধারিত সফর স্থগিত করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে গ্রিসে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট প্রাণঘাতী বন্যা এবং নগরায়নের ফলে ঢাকা জলপথের কারণে ক্ষয়ক্ষতি বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বারবার অবকাঠামো উন্নয়নের গুরুত্বের ওপর জোর দিয়েছেন, বিশেষ করে বৃহত্তর অ্যাথেন্স এলাকায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট

নেদারল্যান্ডসের উপকূলে রাবারের নৌকা থেকে ৩৮ জন উদ্ধার

আদালত নিয়ে সংঘাতের মধ্যে পোল্যান্ডের প্রেসিডেন্টের জরুরি বৈঠক

আজ ফের রাস্তায় নামছেন ফ্রান্সের বিক্ষোভকারীরা, কঠোর অবস্থানে সরকার

এবার জার্মানিতেও জেন-জি বিক্ষোভের ঢেউ, সতর্ক প্রশাসন