হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণ নিয়ে তৎপরতা, কলকাতায় যাচ্ছেন অমিত শাহ

আমার দেশ অনলাইন

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে অংশ নিতে আজ রাতেই কলকাতায় যাচ্ছেন অমিত শাহ। দলীয় সূত্রে জানা গেছে, তিনি ভারতীয় জনতা পার্টির বিধানসভায় পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন।

এই কাজে তাকে সহযোগিতা করবেন মোহনচরণ মাঝি। বিজেপির নিয়ম অনুযায়ী, নির্বাচনের পর সংশ্লিষ্ট রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠিয়ে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়। পশ্চিমবঙ্গে এবার বিরোধী অবস্থান থেকে ক্ষমতায় আসার সম্ভাবনায় বিজেপির এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দলীয় সূত্রের দাবি, এবারের সিদ্ধান্ত শুধু পরিষদীয় দলনেতা নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং কার্যত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নামও চূড়ান্ত হতে পারে। কারণ, নির্বাচিত পরিষদীয় দলনেতাই সাধারণত শাসকদলের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, দল পরাজিত হয়নি, তাই পদত্যাগের প্রশ্নই ওঠে না।

সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নতুন সরকার গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনার মধ্যে রয়েছে।

এসআর

বিশ্বকাপ সেনসেশন বোয়াদিকে রের্কড মূল্যে কিনল ম্যানসিটি

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

চৌগাছায় অবৈধভাবে মজুত করা ১৩ হাজার কেজি সার জব্দ

নাগরিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি: সেলিম উদ্দিন

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

দিনাজপুর জেলা কারাগারে সাজার শেষ দিনে কয়েদির মৃত্যু