হোম > বিশ্ব > ভারত

যেকোনো সময় পুলিশ তুলে নিয়ে যেতে পারে, আশঙ্কা দীপকের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যেকোনো সময়ে দিল্লি পুলিশ তাকে তুলে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে। শুক্রবার সিজেপির ডাকে দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি রয়েছে।

বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে দীপকে জানান, দিল্লিতে তার বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলেছে সাদা পোশাকের পুলিশ বাহিনী। তিনি লেখেন, ‘আমার ওপর ওরা সব সময় নজরদারি করছে। একটি সাদা স্করপিও সব সময় আমাকে অনুসরণ করছে।’

তার আগে বৃহস্পতিবারই ঝাণ্ডেওয়ালাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দীপকে জানান, ‘দিল্লি পুলিশ আমাকে তুলে নিয়ে যেতে পারে। এই দেশে তেরঙা পতাকা ওড়ানোর জন্য যদি জেলে যেতে হয়, তাহলে আমরা তার জন্য প্রস্তুত।’

সিজেপির আইনি প্রধান রত্না সিংহ প্রশ্ন তোলেন, দেশের জাতীয় পতাকা শান্তিপূর্ণভাবে প্রদর্শনে কেন পুলিশের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে? যে নাগরিকেরা নির্বাচনি দায়বদ্ধতার দাবি জানাচ্ছেন, তাদের কেন রাষ্ট্রীয় নজরদারি ও আটকের মুখে পড়তে হচ্ছে, তা জানতে চান তিনি।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে দীপকে বলেন, ‘আমরা আপনাকে ভয় পাই না। আমি এখানেই বসে আছি, আসুন আর আমাকে তুলে নিয়ে যান। জাতীয় পতাকা উত্তোলনের জন্য যদি আমাদের জেলে যেতে হয়, তাহলে আমরা যাব।’

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

বিরোধী ঐক্যের ডাক দিলেন ককরোচ প্রতিষ্ঠাতা দীপকে

দিল্লিতে আজ ফের বিক্ষোভে নামছে ককরোচরা, পুলিশের হুঁশিয়ারি

দিল্লিতে সিজেপির বিক্ষোভে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন, খারিজ করে দিল হাইকোর্ট

মোদি সরকারকে স্বৈরাচার আখ্যা দিলেন সিজেপি নেতা দীপকে

কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব, বিতর্কের মুখে ওয়াকফ বোর্ড

‘বাংলাদেশ পথ দেখিয়েছে’—নেহার বক্তব্যে রেজিম চেঞ্জের ষড়যন্ত্র দেখছে বিজেপি

সিইসি ও যন্তর মন্তর ইস্যুতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নোটিস

পুলিশি নির্যাতনের বর্ণনা দিলেন ভারতের বিক্ষোভকারীরা

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলল পুলিশ

ভোট গণনার ভিডিও ফুটেজ পাচ্ছে না কমিশন, তিরস্কার সুপ্রিম কোর্টের