ভারতের বিধানসভা নির্বাচন
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টা পর্যন্ত বিজেপি ১৯৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৬টি আসনে এগিয়ে আছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রবণতা বজায় থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে পারে। একই সঙ্গে বিজেপি রাজ্যে বড় জয় পাওয়ার দিকে এগোচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক গণনার এই ধারা অব্যাহত থাকলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করতে পারে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এসআর