হোম > বিশ্ব > ভারত

২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত চাই, দিল্লি পুলিশকে সিজেপির আল্টিমেটাম

আমার দেশ অনলাইন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের স্থান নির্ধারণ নিয়ে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কাকরোচ জনতা পার্টি (সিজেপি)। যন্তর মন্তরে প্রতিবাদ সভার নির্দিষ্ট তারিখ না জানালে দলটির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস আন্দোলনের তারিখ নিশ্চিত করতে পার্লামেন্ট স্ট্রিট থানায় প্রবেশ করেন।

থানার সামনে আশুতোষ রাঙ্কা সাংবাদিকদের বলেন, ‘যন্তর মন্তর হলো প্রতিবাদের নির্ধারিত স্থান। আমরা সেখানে আন্দোলন আয়োজনের তারিখ পেতেই এখানে এসেছি। পুলিশের উচিত আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানানো যে কীভাবে আমরা প্রতিবাদ পরিচালনা করতে পারি। তা না হলে আমরা নতুন কর্মসূচির ডাক দেব।’

ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সিজেপির প্রস্তাবিত এই আন্দোলন সেই উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত আন্দোলনের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তাদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির মাত্র তিন দিন আগে আবেদন করা হয়েছিল, যা বিধিবহির্ভূত। নীতিমালা অনুযায়ী অন্তত ১০ দিন আগে আবেদনের নিয়ম রয়েছে। এছাড়া জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আগের আন্দোলনে আইনশৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখায় পুলিশ।

তবে সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তাদের ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই তারা যেকোনো মূল্যে এই বিক্ষোভ আয়োজন করতে চায়।

ভারতের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ে স্পষ্ট বলা হয়েছে, আইনসম্মত প্রক্রিয়া ছাড়া কোনো শান্তিকামী ও নিরস্ত বিক্ষোভকারীকে আটক করা যাবে না। কিন্তু শীর্ষ আদালতের এই আদেশের পরও দিল্লিজুড়ে আন্দোলনকারীদের আটক করা অব্যাহত রেখেছে পুলিশ। এতে বিচারবিভাগীয় আদেশ বাস্তবায়ন ও বাকস্বাধীনতার ওপর পুলিশের এই কড়াকড়ি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

সমালোচকরা বলছেন, পুলিশ প্রায়শই প্রশাসনিক জটিলতা বা অস্পষ্ট আদেশের দোহাই দিয়ে আদালতের নির্দেশনা এড়িয়ে চলে। অতীতে তথ্যপ্রযুক্তি আইনের বাতিল হওয়া ৬৬এ ধারা ব্যবহার করা বা গ্রেফতার সংক্রান্ত আদালতের নির্দেশ অমান্য করার মতো ঘটনার পুনরাবৃত্তি এখনো ঘটছে।

ধনী দেশের দরিদ্রদের আয় ভারতের ধনীদের চেয়েও বেশি: বিশ্বব্যাংক

‘উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা

যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধে আরো উত্তাল ভারত, সামনে কী হতে পারে

পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির

মোদি যন্তর মন্তরকে ভয় পাচ্ছেন কেন, প্রশ্ন ককরোচ পার্টির

বিক্ষোভস্থল হিসেবে যন্তর মন্তরের নাম বাতিল করল মোদি সরকার, আন্দোলনে নতুন মোড়

কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন না ভারতের প্রধান বিচারপতি

‘জ্ঞানেশ কুমারের ঘুম হারাম’, রাজসাক্ষী হওয়ার আহ্বান রাহুল গান্ধীর

ভারতের সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে এত বিতর্ক কেন

সিইসির অপসারণ চেয়ে প্রস্তাব উত্থাপন হচ্ছে কেরালার বিধানসভায়