হোম > বিশ্ব > ভারত

গ্যাসের সংকটে বন্ধ হওয়ার পথে ভারতের বেঙ্গালুরুর সব হোটেল

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বেঙ্গালুরুর হোটেলগুলোর ওপর পড়তে শুরু করেছে। গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় হোটেলগুলো বন্ধ হওয়ার শঙ্কায় রয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর আবাসিক ভবনে সিলিন্ডার গ্যাসের দাম গত শনিবার ৬০ রুপি এবং বাণিজ্যিক স্থাপনায় ১১৫ রুপি বাড়ানো হয়েছে।

এর মধ্যে বেঙ্গালুরুর হোটেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাণিজ্যিক জায়গায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে তাদের হোটেলও বন্ধ হওয়ার শঙ্কায় পড়েছে। তারা সতর্ক করেছে, এই পরিস্থিতি সাধারণ মানুষকেও ঝামেলায় ফেলতে পারে।

হোটেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা তাদের গ্যাসের শেষ ফোঁটা থাকা পর্যন্ত হোটেল খোলা রাখবে। তবে গ্যাস না পাওয়া গেলে তাদের আর কিছু করার থাকবে না।

অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, তাদের বলা হয়েছিল, যুদ্ধ শুরু হলেও আগামী ৭০ দিনে গ্যাস সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না। কিন্তু সোমবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরি দাবি করেছেন, ভারতে গ্যাসের কোনো সংকট নেই। তবে বেঙ্গালুরুতে ইতিমধ্যে সংকট দেখা দিয়েছে।

এসআর

ভারত কিছুই বানাতে পারে না, বড় শক্তি নয়: রাহুল গান্ধী

দিল্লির সরকারকে ফেলে দেয়ার হুঁশিয়ারি মমতার

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ভারতে বাড়ল গ্যাসের দাম

বিপদ সংকেত পাঠানো ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিককেকে আশ্রয় দিল ভারত

ঝুঁকির মুখে ভারতের জ্বালানি, বিমান পরিবহন ও রেমিট্যান্স

মার্কিন হামলায় ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০

শিল্পে গ্যাস সরবরাহ কমাল ভারতীয় কোম্পানিগুলো

ইউরেনিয়াম নিয়ে ভারত-কানাডার দীর্ঘমেয়াদি চুক্তি

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

অবশেষে বন্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি