হোম > বিশ্ব > ভারত

ভারত ছাড়ার নোটিশ বাতিল চেয়ে হাইকোর্টে অভিনেতা ইমরান খান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারত ছাড়ার নির্দেশের নোটিশ স্থগিত ও বাতিলের আবেদন জানিয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পর তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দিয়েছিল বিদেশি নাগরিকদের নিবন্ধনসংক্রান্ত আঞ্চলিক দপ্তর (এফআরআরও)। ওই নোটিশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।

সোমবার জরুরি শুনানির জন্য আবেদনটি আদালতে উপস্থাপন করা হবে বলে জানা গেছে। আইনজীবী জুলফিকার মেমন, পারভেজ মেমন ও চিরাগ নায়েকের মাধ্যমে আবেদনটি দাখিল করা হয়েছে।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন ইমরান খান। ওই কর্মসূচি থেকে আটকের পর তাকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়।

আবেদনে নোটিশটি বাতিলের পাশাপাশি এ সিদ্ধান্তের পেছনে থাকা নথিপত্র আদালতে উপস্থাপনের জন্য এফআরআরওকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন অভিনেতা। তার অভিযোগ, কোন বিধি লঙ্ঘনের দায়ে তাকে ভারত ছাড়তে বলা হয়েছে, তা কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে জানায়নি। একই সঙ্গে ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী হিসেবে তার অবস্থানও বিবেচনায় নেওয়া হয়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে

এআরবি

ককরোচ প্রধান অভিজিৎকে মুক্তির নির্দেশ আদালতের

শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের

ভারতের গুজরাটে কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

ইন্ডিয়া জোটের বিক্ষোভে যোগ দিল থালাপতি বিজয়ের দল

ঘুমিয়ে পড়লেন চালক, বাস খাদে পড়ে নিহত ৮

নেহা বোরাকে ছেড়ে দিল পুলিশ, আদালতে তোলা হবে দীপকেকে

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

‘প্ল্যান বি’ সাজাচ্ছে ককরোচ পার্টি, মোদিবিরোধী আন্দোলনে নতুন কৌশল

ভারতে আইসার নেত্রী নেহা বোরা কেন এত আলোচনায়

আদানির প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ